১২ সিটি ও ৪৯০ উপজেলায় প্রার্থী দিচ্ছে এনসিপি
- Details
- by ২৪ ডেস্ক
আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। নির্বাচনে জয়লাভের লক্ষ্য নিয়ে দলটির পক্ষ থেকে আগেভাগেই সাংগঠনিক প্রস্তুতি শুরু করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বলেন, এনসিপি দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল। গত এক বছরে অনেক প্রতিকূলতা পার করতে হলেও পর্যাপ্ত সময় পেলে তারা তাদের আসন সংখ্যা বাড়াতে পারতেন। এই বিষয়গুলো বিবেচনায় নিয়েই তারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
সারজিস আলম আরও জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ১২টি সিটি কর্পোরেশন, ৪৯০টি উপজেলা এবং সকল পৌরসভার জন্য দলের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। মাঠ পর্যায়ে দলের অবস্থান শক্তিশালী করতে প্রতিটি ওয়ার্ডে নতুন সাংগঠনিক কৌশল নেওয়া হবে। সারা দেশেই এই সাংগঠনিক কার্যক্রম পূর্ণ উদ্যমে শুরু করার কথা জানিয়েছেন তিনি।
জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হওয়া প্রসঙ্গে সারজিস আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য তারা এককভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং জামায়াতও একইভাবে এগুচ্ছে। তবে শেষ মুহূর্তে যদি জনগণের পক্ষ থেকে জোটের প্রয়োজনীয়তা অনুভূত হয়, তবে জাতীয় স্বার্থে বিষয়টি বিবেচনা করা হতে পারে।
সংবাদ সম্মেলনে উপস্থিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ জানান, এনসিপি প্রতিটি সিটি কর্পোরেশনের মেয়র ও ওয়ার্ড প্রতিনিধিসহ সব পদেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে। নির্বাচনের সার্বিক প্রস্তুতি তদারকির জন্য ইতিমধ্যে ছয় সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.