আপনি পড়ছেন

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঐতিহাসিক গ্রেট ওমারি মসজিদের গ্রন্থাগার। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এক হাজার চারশো বছরের পুরোনো এই গ্রন্থাগার থেকে দুর্লভ পাণ্ডুলিপি ও বই উদ্ধারে কাজ শুরু করেছেন স্বেচ্ছাসেবকরা। অন্তত বিশ হাজার বইয়ের সংগ্রহ থাকা ঐতিহ্যবাহী এই গ্রন্থাগারে বর্তমানে চার হাজারের কম বই অবশিষ্ট আছে।

গাজায় ধ্বংসস্তূপ থেকে প্রাচীন পাণ্ডুলিপি উদ্ধারে কাজ করছেন স্বেচ্ছাসেবকরা
গাজা যুদ্ধের সময় গ্রেট ওমারি মসজিদ লাইব্রেরি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে

ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে আইজ অন হেরিটেজ ভলান্টিয়ার ফাউন্ডেশনের প্রধান হানীন আল-আমসি জানান, গ্রন্থাগারে ধ্বংসযজ্ঞের পরিমাণ দেখে তিনি প্রচণ্ড আঘাত পেয়েছেন। তিনি উল্লেখ করেন, ইসরায়েলি হামলায় গ্রন্থাগারের পশ্চিমাংশ পুড়ে যাওয়ায় অপূরণীয় ক্ষতি হয়েছে। বর্তমানে স্বেচ্ছাসেবকরা মুখোশ ও গ্লাভস পরে ধ্বংসাবশেষের মধ্য থেকে পুড়ে যাওয়া পাণ্ডুলিপি এবং কাগজের টুকরো সংগ্রহের চেষ্টা করছেন। একটি পুরোনো পাথরের কক্ষের ভেতরে রঙের ব্রাশ ব্যবহার করে পুরোনো বইয়ের ওপর থেকে ধুলো ঝেড়ে তা উদ্ধারের কাজ চলছে।

ফিলিস্তিনের তৃতীয় বৃহত্তম এই গ্রন্থাগারটিতে মৌলিক পাণ্ডুলিপি, আইনশাস্ত্র, চিকিৎসা, ইসলামি আইন, সাহিত্যসহ নানা বিষয়ের বই ছিল। হানীন আল-আমসি বলেন, ‘বইগুলোর প্রচুর ক্ষতি হয়েছে এবং সাতশো থেকে আটশো দিনেরও বেশি সময় ধরে পড়ে থাকায় এগুলোর অবস্থা আরও শোচনীয়।’ তিনি আরও বলেন, ‘বইগুলো আমাদের শহরের ইতিহাসের প্রতিনিধিত্ব করে এবং নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী, তাই এগুলো দ্রুত পুনরুদ্ধার করা প্রয়োজন।’

গাজার ইতিহাস হাজার হাজার বছরের পুরোনো হলেও সাম্প্রতিক হামলায় সেখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। গাজা উপত্যকাজুড়ে এক হাজারেরও বেশি মসজিদ এবং এর সঙ্গে যুক্ত গ্রন্থাগার ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার অন্তত দেড়শটি প্রত্নতাত্ত্বিক স্থানের ক্ষতির বিষয়টি যাচাই করেছে, যার মধ্যে ঐতিহাসিক ও ধর্মীয় ভবন রয়েছে। এছাড়া জাতিসংঘের একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সাংস্কৃতিক স্থানে ইসরায়েলি হামলা যুদ্ধাপরাধের শামিল।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.