আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের নৌবহরের মোকাবিলায় এবার চীনের তৈরি শক্তিশালী ‘সুপারসনিক অ্যান্টি-শিপ মিসাইল’ কেনার চূড়ান্ত প্রক্রিয়ায় রয়েছে ইরান। তেহরান এমন এক সময় এই চুক্তি করতে যাচ্ছে, যখন মধ্যপ্রাচ্য জুড়ে চরম সামরিক উত্তেজনা বিরাজ করছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।

মার্কিন রণতরী ঠেকাতে চীনের ‘বিধ্বংসী ক্ষেপণাস্ত্র’ কিনছে তেহরান
ছবি - সংগৃহীত

জানা গেছে, আলোচিত এই ক্ষেপণাস্ত্রটির নাম ‘সিএম-৩০২’। এটি মূলত একটি সুপারসনিক অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল, যা প্রায় ২৯০ কিলোমিটার দূরের টার্গেটে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই অস্ত্র কেনা নিয়ে গত দুই বছর ধরেই বেইজিং ও তেহরানের মধ্যে আলোচনা চলছিল। তবে ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর চুক্তির বিষয়টি আরও গতি পায়।

এদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। আরব সাগরে অবস্থান নিয়েছে ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ এবং পূর্ব ভূমধ্যসাগরে টহল দিচ্ছে ‘ইউএসএস জেরাল্ড ফোর্ড’। দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাডারে নিজেদের অবস্থান গোপন রেখে বা ট্রান্সপন্ডার বন্ধ করে ইসরায়েলে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের একাধিক যুদ্ধবিমান। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক এফ-৩৫, এফ-১৬ এবং এফ-১৫ যুদ্ধবিমান।

বেইজিংয়ের সঙ্গে তেহরানের সামরিক সখ্য বেশ পুরোনো। আশির দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় চীনের তৈরি এইচওয়াই-২ ‘সিল্কওয়ার্ম’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল ইরান। পরবর্তীতে ২০১০ সালে ‘এইচকিও-৯’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের খবরও শোনা গিয়েছিল। সম্প্রতি মিডল ইস্ট আই জানিয়েছে, তেল সরবরাহের বিনিময়ে চীনের কাছ থেকে সারফেস-টু-এয়ার মিসাইল ব্যাটারি সংগ্রহ করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের তথ্যমতে, ইরানের অপরিশোধিত তেলের প্রায় ৯০ শতাংশেরই ক্রেতা চীন।

সাম্প্রতিক সময়ে ওমান উপসাগর, হরমুজ প্রণালী এবং উত্তর ভারত মহাসাগরে যৌথ সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া, চীন ও ইরান। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবাহিত হয় সংকীর্ণ হরমুজ প্রণালী দিয়ে, যা বন্ধ করে দেওয়ার হুমকি আগেই দিয়ে রেখেছে তেহরান। এমনকি সাময়িকভাবে এই রুটটি বন্ধ করার ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। বিশ্লেষকদের মতে, মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করার সক্ষমতাসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র চুক্তি ওই অঞ্চলের ভূ-রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিতে পারে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.