আপনি পড়ছেন

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মো. মোস্তাকুর রহমান জানিয়েছেন, ব্যাংকিং খাতে আস্থা ও শৃঙ্খলা পুনরুদ্ধার করাই হবে তাঁর সর্বোচ্চ অগ্রাধিকার। গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার পর বুধবার এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। এর আগে, বিকেলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাঁকে চার বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েই ব্যাংকিং খাত নিয়ে বড় বার্তা দিলেন মোস্তাকুর
মো. মোস্তাকুর রহমান

দায়িত্ব গ্রহণের পর নিজের কর্মপরিকল্পনা সম্পর্কে মো. মোস্তাকুর রহমান বলেন, ‘আমি প্রথমে ব্যাংকে যাব এবং সবার সঙ্গে আলোচনা করব। সকলের সহযোগিতায় আমার প্রধান কাজ হবে ব্যাংকিং খাতে আস্থা তৈরি করা এবং বৃহত্তর শৃঙ্খলা ফিরিয়ে আনা।’

তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করতে সুদের হার কমানোকেও অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। বর্তমান পরিস্থিতিকে চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, ‘অর্থনীতি এবং ব্যাংকিং খাত বর্তমানে একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময়ে এই দায়িত্ব গ্রহণ করা একটি বড় চ্যালেঞ্জ।’

ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানোর ক্ষেত্রে নতুন গভর্নর তাঁর পূর্বসূরি ড. আহসান এইচ মনসুরের নেওয়া উদ্যোগগুলোর প্রশংসা করেন এবং সেগুলো আরও জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি কাজের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘আমাদের অগ্রাধিকার হবে কাজ করা। আমরা এমন পরিস্থিতি চাই না যেখানে কথা বেশি হয় কিন্তু কাজ হয় না। আমরা সকলের সহযোগিতা কামনা করি।’

উল্লেখ্য, দেশের পোশাক খাতের সুপরিচিত ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমান হেরা সোয়েটারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি এ পদে ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.