পশ্চিম তীরে বাড়ছে অস্থিরতা, বাস্তুচ্যুত শত শত ফিলিস্তিনি
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা জেরুজালেম লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান রাইটস সেন্টার (জেএলএসি) অভিযোগ করেছে, চলতি বছরের প্রথম ছয় সপ্তাহে ইসরায়েল ৩১২টি ফিলিস্তিনি আবাসিক ও কৃষি স্থাপনা ভেঙে দিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ইসরায়েলি কর্তৃপক্ষের এই ধ্বংসযজ্ঞের কারণে অন্তত ২১ হাজার ফিলিস্তিনি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেএলএসি তাদের বিবৃতিতে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় অফিসের (ওসিএইচএ) পরিসংখ্যান উদ্ধৃত করে জানায়, বছরের শুরু থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই স্থাপনাগুলো ভাঙা হয়েছে। সংস্থাটি বলছে, ২০২৪ সালের শুরু থেকেই অধিকৃত পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ এবং অবৈধ বসতিস্থাপনকারীদের আক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বেশিরভাগ ধ্বংসযজ্ঞ পশ্চিম তীরের ‘এরিয়া সি’-তে চালানো হয়েছে, যা এলাকাটির প্রায় ৬০ শতাংশ এবং পুরোপুরি ইসরায়েলি নিয়ন্ত্রণে রয়েছে।
মানবাধিকার সংস্থাটি আরও জানায়, কেবল ১৬ থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে ৬০টি ফিলিস্তিনি সম্প্রদায়ের ওপর অবৈধ বসতিস্থাপনকারীদের ৮৬টি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এসব হামলায় ১৮৬ জন ফিলিস্তিনি বাস্তুচ্যুত এবং ৬৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে বসতিস্থাপনকারীরা সরাসরি গুলি করেছে বলেও উল্লেখ করা হয়। এছাড়া, হামলায় ৩৯টি যানবাহন পুড়িয়ে দেওয়া এবং ৮০০টি জলপাই গাছ উপড়ে ফেলার মতো ঘটনাও ঘটেছে।
জেএলএসি বলেছে, বসতিস্থাপনকারীদের এই কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইন, বিশেষ করে চতুর্থ জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন। এই আইন অনুযায়ী, অধিকৃত অঞ্চলে ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস করা নিষিদ্ধ। সংস্থাটির অভিযোগ, ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, যার ফলে বসতি সম্প্রসারণের উদ্দেশ্যে প্রায় প্রতি সপ্তাহেই ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ করা হচ্ছে।
সংস্থাটি ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি বন্ধ করতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত এবং দায়ীদের জবাবদিহি করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী এবং অবৈধ বসতিস্থাপনকারীদের হামলা তীব্রতর হয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে, এই সময়ে পশ্চিম তীরে ইসরায়েলিদের হামলায় ১ হাজার ১১৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১১ হাজার ৫০০ জন আহত হয়েছেন। এছাড়া, ইসরায়েলি বাহিনী ২২ হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.