আফগানিস্তানে ১৩৩ জন নিহত, দাবি পাকিস্তানের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পাকতিকা ও কান্দাহার শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। আফগান তালেবানের প্রতিরক্ষা ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে এসব হামলা চালানো হয়েছে। এতে ১৩৩ জন আফগান তালেবান নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এক্স পোস্টে জানিয়েছেন, পাকিস্তানি বাহিনীর অভিযানে এ পর্যন্ত মোট ১৩৩ জন আফগান তালেবান নিহত হয়েছে। আহত হয়েছে দুই শতাধিক। এছাড়া ২৭টি আফগান তালেবান পোস্ট ধ্বংস ও ৯টি দখলের কথাও বলেছেন তিনি। তবে ১০ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার আফগান দাবির বিষয়ে জাইদি কোনো মন্তব্য করেননি।
কাবুলে আল-জাজিরার সংবাদদাতা নাসের শাদিদ জানান, আজ স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে কাবুলে বোমা ফেলেছে পাকিস্তানি বাহিনী। পরে আবারও বোমা ফেলা হয়। তবে প্রাথমিকভাবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা কঠিন। চলমান সংঘাতে উভয় পক্ষই একে অপরের ওপর ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করলেও নিজেদের ক্ষয়ক্ষতি কম বলে জানাচ্ছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে দাবি করেছেন, সাম্প্রতিক পাকিস্তানি হামলায় কেউ আহত হয়নি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং অনেককে আটক করা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, রাত ১২টায় উপ-আমিরের নির্দেশে হামলা বন্ধ করা হয়। তবে হতাহতের যেসব সংখ্যার কথা বলা হচ্ছে, তা নিজস্বভাবে নিশ্চিত করা কঠিন।
আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে সামাজিকমাধ্যম যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। শুক্রবার ভোর ৪টা ১৮ মিনিটে তিনি পোস্টে লেখেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। এখন তোমাদের সঙ্গে আমাদের প্রকাশ্য যুদ্ধ।
আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে পাকিস্তানের বিমান হামলার জবাবে তারা সীমান্তবর্তী পাকিস্তানি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। অন্যদিকে পাকিস্তান বলেছে, তাদের বাহিনীও পাল্টা জবাব দিয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলে অবস্থিত একটি সামরিক কোরের গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে জানায়, পাকিস্তানি বাহিনী নানগারহার ও পাকতিয়া প্রদেশে সাম্প্রতিক বিমান হামলা চালানোর পর বৃহস্পতিবার গভীর রাতে তীব্র সংঘর্ষ শুরু হয়।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে লিখেছেন, পাকিস্তানি সামরিক মহল বারবার উসকানি ও লঙ্ঘনের জবাবে ডুরান্ড লাইনের বরাবর পাকিস্তানি সামরিক অবস্থান ও স্থাপনায় বৃহৎ পরিসরের হামলা শুরু করা হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তার দেশের বাহিনীগুলো যে কোনো ধরনের আগ্রাসী পরিকল্পনা প্রতিহত করতে পুরোপুরি সক্ষম। দেশ রক্ষার ক্ষেত্রে কোনো ধরনের নমনীয়তা দেখানো হবে না। আগ্রাসনের প্রতিটি ঘটনার উপযুক্ত জবাব দেওয়া হবে।
আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় চলমান সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার মুখপাত্র স্টেফান দুজারিকের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি উভয় দেশকে আন্তর্জাতিক আইন ও মানবিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.