ইরান-ইসরায়েলের আকাশপথ বন্ধ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর আঞ্চলিক উত্তেজনা তীব্র আকার ধারণ করায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরান ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মার্কিন প্রশাসন ও ইসরায়েলি কর্তৃপক্ষ এই হামলাকে ‘প্রি-এম্পটিভ’ বা আগাম প্রতিরোধমূলক আঘাত হিসেবে বর্ণনা করেছে। হামলার জেরে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে।
ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র জানান, রাজধানীসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনার পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরো আকাশসীমা বন্ধ রাখা হয়েছে। হামলায় সামরিক স্থাপনা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তেহরানের একাধিক এলাকায় ধোঁয়া উড়তে দেখা গেছে বলেও জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
আকাশসীমা বন্ধের ফলে কার্যত সব ধরনের বেসামরিক বিমান চলাচল স্থগিত হয়ে যায়। নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অন্যদিকে, ‘নিরাপত্তা পরিস্থিতির অবনতির’ কথা উল্লেখ করে ইসরায়েলও বেসামরিক ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।
দেশটির পরিবহনমন্ত্রী মিরি রেগেভ এই নির্দেশ জারি করেন। একই সময়ে জেরুজালেম এ সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ অভিযানে ইরানের সামরিক ঘাঁটি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানান। তিনি এটিকে ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি অপসারণের উদ্দেশ্যে নেওয়া আগাম পদক্ষেপ বলে উল্লেখ করেন।
এছাড়া সম্ভাব্য পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ইসরায়েলি সামরিক বাহিনী জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং জনগণের জন্য সতর্কবার্তা জারি করেছে।
উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে কাতার ও বাহরাইন এ অবস্থিত মার্কিন দূতাবাসগুলো তাদের কর্মীদের আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে।
ইরান আগেই সতর্ক করেছিল, ওয়াশিংটন সরাসরি ইরানের ভূখণ্ডে হামলা চালালে প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এমন সময় তৈরি হলো, যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান এর মধ্যে কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে আছে। ফেব্রুয়ারিতে আলোচনা পুনরায় শুরু হলেও এখনো কোনো অগ্রগতি হয়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.