কাতারে অবস্থানরত নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরানে ইসরায়েলের হামলার পর কাতারে অবস্থানরত নিজেদের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দেশ দুটির দূতাবাস থেকে এই সতর্কবার্তা জারি করা হয়েছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন দূতাবাস জানায়, তারা তাদের সব কর্মীর জন্য ‘শেল্টার-ইন-প্লেস’ বা নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ কার্যকর করছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাতারে থাকা মার্কিন নাগরিকদেরও একই ধরনের সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
মার্কিন দূতাবাস আরও জানায়, নাগরিকদের নিজ বাসভবন বা অন্য কোনো নিরাপদ ভবনের ভেতরে অবস্থান করতে হবে। এছাড়া সব ধরনের বিক্ষোভ এড়িয়ে চলা, চলাফেরায় সতর্কতা অবলম্বন এবং পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নাগরিকদের স্থানীয় সংবাদমাধ্যমের খবরের দিকে নজর রাখতে এবং পরিস্থিতির প্রয়োজনে যেকোনো সময় পরিকল্পনা পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
মার্কিন দূতাবাসের এই বার্তার পরপরই দোহায় ব্রিটিশ দূতাবাসও তাদের নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানায়। এক লিখিত বিবৃতিতে ব্রিটিশ দূতাবাস জানায়, বর্তমানে ওই অঞ্চলে উত্তেজনার উচ্চ ঝুঁকি রয়েছে। নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, পরিস্থিতির অবনতি হলে ভ্রমণ ব্যবস্থা ব্যাহত হতে পারে এবং অন্যান্য অপ্রত্যাশিত প্রভাব পড়তে পারে।
উল্লেখ্য, শনিবার ভোরে ইসরায়েল ‘লায়নস রোর’ বা সিংহের গর্জন নামে ইরানে এই ‘প্রতিরোধমূলক’ হামলা চালায়। হামলার পর ইসরায়েলজুড়ে ‘বিশেষ ও জরুরি’ অবস্থা ঘোষণা করা হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ‘বড় ধরনের সামরিক অভিযান’ চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইরানি প্রশাসনের পক্ষ থেকে আসা আসন্ন হুমকি নির্মূল করে মার্কিন জনগণকে রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.