আপনি পড়ছেন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ‘আসন্ন হুমকি’ মোকাবিলায় দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও মিত্র দেশগুলোকে লক্ষ্য করে ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইরানে হামলা: পেন্টাগনের তথ্যের সঙ্গে রুবিওর বক্তব্যের অমিল
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

সোমবার ক্যাপিটল হিলে কংগ্রেসের উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্রিফিং করার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও এসব তথ্য জানান। তিনি বলেন, ‘সেখানে অবশ্যই একটি আসন্ন হুমকি ছিল।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ইরান হামলার শিকার হলে তারা অবিলম্বে মার্কিন বাহিনীর ওপর পাল্টা আক্রমণ চালাত বলে তাদের কাছে তথ্য ছিল। তাই আগেভাগে আঘাত আসার অপেক্ষা না করে তারা এই আত্মরক্ষামূলক পদক্ষেপ নিয়েছেন।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন আগেভাগেই সতর্ক করেছিল যে, ইরান আগে হামলা করার সুযোগ পেলে মার্কিন বাহিনীর অনেক বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হতে পারে। রুবিও বলেন, ‘প্রেসিডেন্ট একটি অত্যন্ত বিচক্ষণ সিদ্ধান্ত নিয়েছেন। আমরা জানতাম ইসরায়েল পদক্ষেপ নিতে যাচ্ছে এবং এর ফলে মার্কিন বাহিনীর ওপর হামলা হতে পারে। তাই আগে থেকে তাদের লক্ষ্যবস্তু না করলে আমাদের আরও বেশি ক্ষয়ক্ষতির শিকার হতে হতো।’

তবে রুবিওর এমন দাবির সঙ্গে পেন্টাগন কর্মকর্তাদের তথ্যের কিছুটা অমিল দেখা গেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগন কর্মকর্তারা রোববার কংগ্রেস কর্মীদের এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে জানিয়েছেন, ইরান আগে মার্কিন বাহিনীর ওপর হামলা করার পরিকল্পনা করছিল—এমন কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য তাদের কাছে ছিল না।

অভিযানের লক্ষ্য সম্পর্কে রুবিও জানান, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং বিশ্বজুড়ে পণ্যবাহী জাহাজে তেহরানের নৌবাহিনীর তৈরি করা হুমকি নির্মূল করাই এই হামলার মূল উদ্দেশ্য। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সামনে আরও বড় ধরনের সংঘাতের সম্ভাবনা রয়েছে। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে ইরানের ওপর সামনে আরও কঠোর ও শাস্তিমূলক আঘাত আসবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গত শনিবার ভোরে ‘অপারেশন লায়নস রোর’ নামে ইরানের ওপর তথাকথিত ‘প্রাক-প্রস্তুতিমূলক’ হামলা শুরু করে ইসরায়েল। ওমানের মধ্যস্থতায় পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার মধ্যেই এই সংঘাত শুরু হলো। গত বৃহস্পতিবারই জেনেভায় দুই দেশের মধ্যে নতুন দফার আলোচনা শেষ হয়েছিল।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের ওপর ‘চূড়ান্ত আঘাত’ হানার জন্য প্ররোচিত করেছিলেন। তিনি চেয়েছিলেন, পরমাণু আলোচনা যেন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণের পথে কোনো বাধা হয়ে না দাঁড়ায়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.