রমজান মাসে ঘুমের অভাবে মেজাজ খিটখিটে হওয়াসহ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। এই সমস্যা এড়াতে জন হপকিনস এরামকো হেলথকেয়ারের বিশেষজ্ঞরা একটানা ঘুমানোর পরিবর্তে ঘুমকে কয়েকটি অংশে ভাগ করে নেওয়ার পরামর্শ দিয়েছেন। এতে রোজার ক্লান্তি দূর করে শরীর ও মন সতেজ রাখা সম্ভব।

রমজানে ঘুম ভাগ করে নিন, সুস্থ থাকুন
ছবি - সংগৃহীত

বিশেষজ্ঞদের মতে, রমজানে রাতে ইবাদত ও সাহরির জন্য দীর্ঘ ঘুমের সুযোগ পাওয়া যায় না। তাই রাত ১০টা বা ১১টা থেকে সাহরি পর্যন্ত অন্তত চার ঘণ্টা গভীর ঘুমের চেষ্টা করা উচিত। এরপর ফজরের নামাজের পর অফিস বা অন্যান্য কাজের প্রস্তুতির আগে আরও এক থেকে দুই ঘণ্টা ঘুমিয়ে নিলে তা শারীরিক ক্লান্তি দূর করতে সহায়ক হয়।

দিনের ক্লান্তি দূর করতে দুপুরের একটি সংক্ষিপ্ত বিশ্রাম জাদুর মতো কাজ করতে পারে। কাজের ফাঁকে দুপুরে মাত্র ২০-৩০ মিনিটের এই বিশ্রাম, যা ‘কায়লুলাহ’ নামেও পরিচিত, মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় এবং মেজাজ ফুরফুরে রাখে। এটি শুধু একটি সুন্নত নয়, আধুনিক বিজ্ঞানও এর কার্যকারিতা স্বীকার করেছে।

গভীর ঘুমের জন্য জীবনযাত্রায় পরিবর্তন:

শারীরিক সুস্থতা নিশ্চিত করতে ঘুমের পাশাপাশি জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনার পরামর্শও দেওয়া হয়েছে।

খাদ্যাভ্যাস: ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া বা তেলযুক্ত খাবার পরিহার করতে বলা হয়েছে। ভালো ঘুমের জন্য সাহরিতে ওটস, কলা বা দুধের মতো খাবার রাখা যেতে পারে।

ক্যাফেইন বর্জন: ঘুমের মান উন্নত করতে ঘুমানোর অন্তত ছয় ঘণ্টা আগে থেকে চা বা কফির মতো ক্যাফেইনযুক্ত পানীয় গ্রহণ বন্ধ করা উচিত।

ডিজিটাল পর্দা থেকে বিরতি: মেলাটোনিন হরমোনের নিঃসরণ স্বাভাবিক রাখতে বিছানায় যাওয়ার অন্তত ৩০ মিনিট আগে মোবাইল বা ল্যাপটপের মতো ডিজিটাল যন্ত্রের পর্দা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করার চেষ্টা করতে হবে, কারণ সাহরির পর সকালে শরীরে শক্তি বেশি থাকে। কাজের মাঝে হালকা বিরতি নেওয়া এবং ইফতার থেকে সাহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করে শরীরকে সতেজ রাখাও জরুরি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.