আপনি পড়ছেন

মধ্যপ্রাচ্যজুড়ে বাড়তে থাকা সহিংসতার কারণে মানবিক পরিস্থিতি চরম সংকটের মুখে পড়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটির ত্রাণ বিষয়ক প্রধান টম ফ্লেচার জানিয়েছেন, এই সংঘাতের ফলে সাধারণ মানুষ ও ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জীবন বাঁচাতে প্রয়োজনীয় সম্পদের অভাব দেখা দিচ্ছে।

টম ফ্লেচার: মধ্যপ্রাচ্যে সংঘাতের ফল হবে ভয়াবহ
ত্রাণ বিষয়ক প্রধান টম ফ্লেচার

মঙ্গলবার এক বিবৃতিতে টম ফ্লেচার বলেন, ‘মধ্যপ্রাচ্যে সহিংসতার বিস্তারের ফলে মানবিক বিপর্যয়ের ঝুঁকি ক্রমেই বাড়ছে।’ তিনি আরও উল্লেখ করেন, ইরান, লেবানন, সিরিয়া, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, ইসরায়েল এবং বেশ কিছু উপসাগরীয় দেশে বাড়িঘর, হাসপাতাল ও স্কুলে হামলা চালানো হচ্ছে।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি তুলে ধরে ফ্লেচার জানান, সেখানে চলাচলে বিধিনিষেধের কারণে জীবন রক্ষাকারী সরঞ্জাম সরবরাহ ও মানবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তিনি জানান, কেরেম শালম সীমান্ত দিয়ে জ্বালানি ও অন্যান্য সরঞ্জাম প্রবেশের অনুমতি দেওয়া হলেও রাফাহসহ বাকি সব সীমান্ত বন্ধ রয়েছে। এছাড়া চিকিৎসার জন্য স্থানান্তরের প্রক্রিয়া স্থগিত থাকায় চার হাজার শিশুসহ ১৮ হাজারেরও বেশি রোগী বিশেষায়িত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

লেবাননের পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, ইসরায়েলি হামলায় সেখানে ৫০ জনেরও বেশি মানুষ নিহত এবং দেড় শতাধিক আহত হয়েছেন। বর্তমানে দেশটির বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ৬০ হাজারেরও বেশি মানুষ অবস্থান করছেন।

সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয় উল্লেখ করে ফ্লেচার বলেন, আফগানিস্তানে প্রায় দুই কোটি ২০ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। আঞ্চলিক এই অস্থিরতা সেখানে খাদ্য সংকটকে আরও ঘনীভূত করতে পারে। এছাড়া ইরানে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি হলে পাকিস্তানে ব্যাপক হারে মানুষের অভিবাসন শুরু হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

বিশ্বজুড়ে ত্রাণ কার্যক্রমের ওপর এই সংকটের প্রভাব সম্পর্কে তিনি সতর্ক করে বলেন, ‘যদি হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জ্বালানি পথ বা সামুদ্রিক করিডোরগুলো বাধাগ্রস্ত হয়, তবে বিশ্ববাজারে খাদ্যের দাম আকাশচুম্বী হবে। এর ফলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের সরবরাহ সংকুচিত হয়ে আসবে।’

আন্তর্জাতিক সম্প্রদায় ক্রমশ বিভক্ত হয়ে পড়ছে উল্লেখ করে ফ্লেচার বলেন, দেশগুলো এখন ত্রাণ সহায়তার বদলে অস্ত্র কেনাবেচায় বেশি অর্থ ব্যয় করছে। তিনি সতর্ক করে বলেন, ‘যুদ্ধের এই ঝুঁকি মানুষের জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় অর্থ, রাজনৈতিক সদিচ্ছা এবং কূটনৈতিক শক্তিকে আরও নিঃশেষ করে দিচ্ছে।’ সহিংসতা ও যুদ্ধের এই দুষ্টচক্র থেকে বাঁচার একমাত্র উপায় আন্তর্জাতিক আইনের যথাযথ প্রয়োগ বলে তিনি মন্তব্য করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.