পল কাপুরের সঙ্গে বিএনপির বৈঠক: আলোচনা হলো পররাষ্ট্রনীতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে
- Details
- by ২৪ ডেস্ক
ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টায় রাজধানীর মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে।

বৈঠক শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি জানান, আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং কূটনৈতিক ও অর্থনৈতিক বিষয়াবলি। এছাড়া বিএনপির দলীয় নীতি এবং বর্তমান সরকারের গণতান্ত্রিক মূল্যবোধ নিয়েও মার্কিন প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করা হয়েছে। বিশ্বের চলমান বিভিন্ন ঘটনাপ্রবাহ এবং বাংলাদেশের সঙ্গে অন্যান্য রাষ্ট্রের সম্পর্ক নিয়েও তারা কথা বলেছেন।
ড. মঈন খান উল্লেখ করেন, স্বৈরাচারী শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে জনগণের রায়ে বর্তমানে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বাকস্বাধীনতা, মত প্রকাশের অধিকার এবং অর্থনৈতিক মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের যে নীতি, বাংলাদেশও সেই একই নীতিতে বিশ্বাসী। এই অভিন্ন লক্ষ্যগুলোকে সামনে রেখে দুই দেশের সম্পর্ককে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অকৃত্রিম শুভাকাঙ্ক্ষী হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘অতীতেও দেশটি নানাভাবে বাংলাদেশের পাশে ছিল। দেশে নতুন সরকার গঠনের পর স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই মার্কিন প্রতিনিধিরা সফর করছেন।’ তারা বাংলাদেশের ভবিষ্যৎ কর্মপন্থা, নীতিমালা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ধরণ সম্পর্কে জানতে আগ্রহী ছিলেন বলে তিনি মন্তব্য করেন।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। ড. আবদুল মঈন খান ছাড়াও প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। এ ছাড়া ডা. মাহবুবুর রহমান ও নায়েবা ইউসুফও আলোচনায় অংশ নেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.