পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা বৃদ্ধি
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলার ডামাডোলের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর আক্রমণ বাড়িয়েছে চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। শুক্রবার থেকে তারা সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতেই বিভিন্ন গ্রামে ফিলিস্তিনিদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, শারীরিক নির্যাতন এবং চলাচলে বাধা দিচ্ছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যানুযায়ী, গত কয়েক দিনে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর এমন অসংখ্য হামলার ঘটনা ঘটেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার দুমা গ্রামে ফিলিস্তিনিদের হয়রানি করে তাদের বসতবাড়ি থেকে বের করে দেয় বসতি স্থাপনকারীরা। অভিযোগ রয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর ছত্রচ্ছায়ায় এই হামলা চালানো হয় এবং তারা এলাকার তল্লাশিচৌকিগুলো বন্ধ করে দেয়। খবর পেয়ে ইসরায়েলি পুলিশ ঘটনাস্থলে গেলেও কোনো তদন্ত বা আইনি ব্যবস্থা না নিয়েই ফিরে যায়। ফিলিস্তিনিরা জানায়, পুলিশের এমন নিষ্ক্রিয়তা বসতি স্থাপনকারীদের দিনের পর দিন বেপরোয়া আক্রমণ চালাতে উৎসাহিত করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে বসতি স্থাপনকারীদের দ্বারা ফিলিস্তিনিদের ওপর অমানবিক শারীরিক নির্যাতনের দৃশ্য দেখা গেছে। এমনকি কুকুর লেলিয়ে দিয়েও সাধারণ মানুষকে হয়রানি করতে দেখা যায়। দুমার মেয়র হুসেইন দাওয়াবশেহ সাংবাদিকদের জানান, সেনাবাহিনী বয়স্ক ও অসুস্থ ব্যক্তিসহ সকল ফিলিস্তিনি নাগরিকের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে।
ইরানে হামলার পর থেকেই পশ্চিম তীর জুড়ে নতুন করে লোহার ফটক স্থাপন করেছে ইসরায়েল। তেহরানে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী অধিকৃত পশ্চিম তীরের আশপাশের তল্লাশিচৌকি এবং শহরগুলোর মধ্যকার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেয়। ইসরায়েলি সেনাদের বিতরণ করা প্রচারপত্রে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকাগুলোতে পূর্ব সতর্কতামূলক নিরাপত্তা বেষ্টনী জারি থাকবে। এর ফলে ফিলিস্তিনিদের স্বাভাবিক চলাচল কঠোর বিধিনিষেধের মুখে পড়েছে।
এদিকে শুক্রবার ফিলিস্তিনি সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, জর্ডান উপত্যকার কাছে খিরবেত মাখুল গ্রামে গবাদিপশু চরানোর সময় আহমেদ বুরহান বাশারাত নামের এক ফিলিস্তিনি শিশুর ওপর হামলা চালায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এছাড়া রামাল্লাহর উত্তর-পূর্বে অবস্থিত তুরমুসায়া শহরের উপকণ্ঠে কৃষিজমিতে বুলডোজার চালিয়ে কয়েক ডজন জলপাই গাছ উপড়ে ফেলার ঘটনা ঘটেছে।
ফিলিস্তিনিদের মানবাধিকার রক্ষায় সোচ্চার তেল আবিবভিত্তিক মানবাধিকার গোষ্ঠী ইয়েশ দিন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সংঘাত শুরুর পর মাত্র চার দিনেই বসতি স্থাপনকারীদের হামলার অন্তত ৫০টি ঘটনা তারা নথিভুক্ত করেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.