আপনি পড়ছেন

ইরানের রাজধানী তেহরানের ব্যস্ততম ও প্রধান অভ্যন্তরীণ বিমানবন্দর মেহরাবাদে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এ ঘটনার পর সেখানে পুড়ে যাওয়া উড়োজাহাজ দেখা যাচ্ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

তেহরানের প্রধান বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, পুড়ছে উড়োজাহাজ
তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে বিস্ফোরণ। ছবি- এএফপি

হামলায় মেহরাবাদে বিমানবন্দরের ঠিক কোন কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে তেহরানের বাসিন্দারা বিবিসি ফার্সিকে বলেছেন, সবশেষ রাতটি ছিল তাদের কাছে সবচেয়ে ভয়াবহ, যেখানে প্রতি ঘণ্টায় হামলা হয়েছে।

গতকাল শুক্রবারের স্যাটেলাইট চিত্রে মেহরাবাদ বিমানবন্দরে বেশ কয়েকটি উড়োজাহাজ অবস্থান করতে দেখা গিয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও বিমানবন্দরের কিছু অংশে হামলা হওয়ার খবর দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী ইরানে নতুন দফায় ব্যাপক বিমান হামলা শুরু করার ঘোষণা দেওয়ার পর এ ঘটনা ঘটলো।

সামাজিক মাধ্যমে প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, মেহরাবাদ বিমানবন্দরে আগুনে জ্বলছে উড়োজাহাজ। সেখান থেকে বড় বড় ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।

নাগরিকদের মোবাইল ফোনে সতর্ক বার্তা পাঠানো হয়েছে এবং তাদের সুরক্ষিত এলাকায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওদিকে ইরাকের উত্তরাঞ্চলের বসরায় একটি তেলক্ষেত্রে ড্রোন হামলার পর আগুন ধরে গেছে। সেখানকার নিরাপত্তাকর্মীরা বলছেন, তেল কমপ্লেক্সে বিদেশি কোম্পানির আবাসিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছিল ইরান।

এর আগে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ বলেছিল, তারা ইরানে বিস্তৃত পরিসরের নতুন হামলা শুরু করছে। ৪ মার্চও তারা বিমানবন্দরটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। তখন তারা বিমানবন্দরের প্রতিরক্ষা ও শনাক্তকরণ ব্যবস্থার কিছু অংশ ধ্বংস করার দাবি করেছিল। এর মধ্যে বিমানবন্দরের হেলিকপ্টার তৈরির অংশও অন্তর্ভুক্ত ছিল।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.