আপনি পড়ছেন

রাতের আঁধারে পাল্টাপাল্টি বিমান হামলার ঘটনায় একে অপরকে দুষছে রাশিয়া ও ইউক্রেন। এসব হামলায় ইউক্রেনের ভূখণ্ডে সাতজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার এই অভিযোগ তুলে উভয় দেশই নিজেদের ক্ষয়ক্ষতির বিবরণ দিয়েছে, যেখানে রাশিয়ায় হামলায় একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পাল্টাপাল্টি বিমান হামলায় একে অপরকে দুষছে রাশিয়া-ইউক্রেন
রাশিয়া ও ইউক্রেনের পতাকা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাতে ইউক্রেনের ওপর ২৯টি ক্ষেপণাস্ত্র ও ৪৮০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া, যার বেশিরভাগই ছিল শাহেদ মডেলের। তবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ১৯টি ক্ষেপণাস্ত্র ও ৪৫৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

জেলেনস্কি আরও জানান, হামলার সময় খারকিভ শহরের একটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। এতে শিশুসহ সাতজন নিহত ও ১০ জন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে এখনও মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘তারা কিয়েভ, খেমেলনিতস্কি ও চেরনিভতসি অঞ্চলের জ্বালানি অবকাঠামো এবং জাইতোমির অঞ্চলের রেলপথে হামলা চালিয়েছে। দিনিপ্রো, জাপোরিঝঝিয়া, ভিনিতসিয়া, ওডেসা, পোলতাভা, সুমি এবং চেরকাসি অঞ্চলে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।’

ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, বছরের শুরু থেকে এটি দেশের জ্বালানি স্থাপনায় রাশিয়ার পঞ্চম বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। এর ফলে ভিনিতসিয়া, জাইতোমির, জাপোরিঝঝিয়া, মাইকোলাইভ, খেমেলনিতস্কি, পোলতাভা এবং খারকিভ—এই সাতটি অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, হামলার কারণে রাজধানীতে তাপ সরবরাহ ব্যাহত হয়েছে। এতে অন্তত দুই হাজার ৭০০ বাড়ি উত্তাপবিহীন অবস্থায় রয়েছে।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ১২৪টি বিমান-সদৃশ মানববিহীন আকাশযান (ইউএভি বা ড্রোন) আটকে ধ্বংস করেছে।

সামারার গভর্নর ব্যাচেস্লাভ ফেদোরিশেভ রুশ সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্সে জানান, ওই অঞ্চলে একটি ড্রোন বিধ্বস্ত হয়ে একজন আহত হয়েছেন।

চলমান সংঘাতের কারণে রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষের এসব দাবির স্বাধীন সত্যতা যাচাই করা এখনও বেশ কঠিন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.