নেতানিয়াহু: ইরানের জন্য চমকপ্রদ পরিকল্পনা রয়েছে
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরানের বিরুদ্ধে পুরোদমে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেহরানের বর্তমান শাসনব্যবস্থাকে দুর্বল করতে ইসরায়েলের কাছে চমকপ্রদ একটি পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। শনিবার এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু এই দাবি করেন।

তিনি বলেন, ‘৭ অক্টোবরের ঘটনার পর প্রতিশ্রুতি অনুযায়ী ইসরায়েল মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছে এবং নিজেকেও পরিবর্তন করেছে।’
ইসরায়েলের শত্রুদের নির্মূল করতে তিনি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান নেতানিয়াহু।
গাজা উপত্যকার ওপর অবরোধের অবসান ও ফিলিস্তিনিদের অধিকার মুছে ফেলার ইসরায়েলি পরিকল্পনা নস্যাৎ করতে ২০২৩ সালের ৭ অক্টোবর ‘আল-আকসা ফ্লাড’ অভিযান চালায় হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী। ওই দিন তারা ইসরায়েলের ১১টি সামরিক ঘাঁটি ও ২২টি বসতিতে হামলা চালায়। এর জবাবে ফিলিস্তিনি ভূখণ্ডটিতে টানা দুই বছর ধরে বর্বরোচিত গণহত্যা চালায় তেল আবিব।
২০২৫ সালের অক্টোবরে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও, তা কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গোলাবর্ষণ ও গুলিবর্ষণের মাধ্যমে চুক্তি লঙ্ঘন করে আসছে। এদিকে ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানজুড়ে হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এসব হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি এবং বেশ কয়েকজন নিরাপত্তা কর্মকর্তাসহ শত শত মানুষ নিহত হয়েছেন। এর জবাবে ইসরায়েলের দিকে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান।
উপসাগরীয় দেশ ও জর্ডানে থাকা মার্কিন স্বার্থেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় বেশ কয়েকজন হতাহত হওয়ার পাশাপাশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জেরে ক্ষুব্ধ আরব দেশগুলো তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলা বন্ধের দাবি জানিয়েছে।
এর আগে শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিশ্রুতি দিয়ে জানান, প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা না চালালে তারা ওই দেশগুলোতে হামলা বন্ধ রাখবেন। তবে এরপরও কুয়েত, সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে পুনরায় হামলা শুরু হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.