আপনি পড়ছেন

আঞ্চলিক চরম উত্তেজনার মধ্যেই শনিবার ইরাকের রাজধানী বাগদাদ, উত্তরাঞ্চলীয় শহর এরবিল এবং নিনেভেহ প্রদেশে ধারাবাহিক বিস্ফোরণ ও বিমান হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাতপরিচয় বিমানের হামলায় পপুলার মবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) এক যোদ্ধা নিহত ও তিনজন আহত হয়েছেন। এছাড়া বাগদাদে মার্কিন দূতাবাস এবং এরবিল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার খবর পাওয়া গেছে।

বাগদাদ ও এরবিলে বিকট বিস্ফোরণ, পপুলার মবিলাইজেশন ফোর্সের ঘাঁটিতে হামলায় নিহত ১
ছবি - সংগৃহীত

ইরাকের জয়েন্ট অপারেশন্স কমান্ডের সিকিউরিটি মিডিয়া সেল এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নিনেভেহ প্রদেশে পিএমএফ-এর ৪০তম ব্রিগেড এবং ৩৩তম রেজিমেন্টের সদর দপ্তরে অজ্ঞাতপরিচয় বিমান থেকে হামলা চালানো হয়। এতে এক পিএমএফ যোদ্ধা নিহত এবং তিনজন আহত হন। পাশাপাশি সেখানে বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতির কথাও জানানো হয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালে আইএস-এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য গঠিত পিএমএফ ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে ইরাকের সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত হয়।

অন্যদিকে, উত্তরাঞ্চলীয় শহর এরবিলের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও কয়েক দফায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। সিকিউরিটি মিডিয়া সেল জানায়, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এরবিল বিমানবন্দরের কাছে একটি অজ্ঞাতপরিচয় ড্রোন আটকে দেওয়া হয়। ড্রোনটি কাজনা এলাকায় প্লাস্টিক সামগ্রীর একটি গুদামের ওপর আছড়ে পড়লে আগুন ধরে যায়। তবে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে রাজধানী বাগদাদেও বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বিস্ফোরণের পরপরই বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে সাইরেন বেজে ওঠে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরাকে এসব হামলার ঘটনা ঘটল। সম্প্রতি মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা নিহত হওয়ার পর তেহরান গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল এবং মার্কিন সামরিক স্থাপনা রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। তবে শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা না চালানো হলে আমরা কোনো প্রতিবেশী রাষ্ট্রে আক্রমণ করা থেকে বিরত থাকব।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.