আধুনিক জীবনযাত্রায় অস্থিসন্ধি বা গিরায় ব্যথা একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যার মূল কারণ হিসেবে দৈনন্দিন জীবনের ছোট ছোট অবহেলাকে দায়ী করছেন চিকিৎসকরা। একটানা বসে থাকা, ভুল জুতা নির্বাচন ও অপর্যাপ্ত পানি পানের মতো বিষয়গুলো দীর্ঘস্থায়ী ব্যথার ঝুঁকি বাড়াচ্ছে। তাই সুস্থ থাকতে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা অত্যন্ত জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা।

হাড়ের জয়েন্টে ব্যথার কারণ ও মুক্তির ঘরোয়া উপায়
ছবি - সংগৃহীত

একটানা বসে কাজ করলে অস্থিসন্ধির স্বাভাবিক সচলতা বাধাগ্রস্ত হয়। এতে অস্থিসন্ধিতে বিশেষ ধরনের তরল জমে গিয়ে পেশিতে টান সৃষ্টি করে এবং জায়গাটি শক্ত হয়ে যায়। তাই চিকিৎসকরা প্রতি এক ঘণ্টা অন্তর অন্তত ৫ থেকে ১০ মিনিট হাঁটাচলার অভ্যাস করার পরামর্শ দিয়েছেন। এছাড়া পায়ের গড়ন ও আরামের কথা মাথায় রেখে জুতা নির্বাচন করা উচিত। অতিরিক্ত উঁচু হিলের জুতা যেমন মেরুদণ্ডের ক্ষতি করে, তেমনি একদম পাতলা তলার জুতাও পায়ের নিচে চাপের সৃষ্টি করে। দীর্ঘ সময় হাঁটার জন্য হালকা নরম বা আরামদায়ক সমান জুতা বেছে নেওয়া স্বাস্থ্যসম্মত।

বর্তমানে অনেকেই দীর্ঘক্ষণ ঘাড় ঝুঁকিয়ে মুঠোফোন বা কম্পিউটার ব্যবহার করেন। ঘাড় ও কাঁধের ব্যথার প্রধান কারণ হিসেবে এই সমস্যাকে চিহ্নিত করা হয়। পাশাপাশি ঘুমের সময় খুব বেশি উঁচু বালিশ ব্যবহার থেকে বিরত থাকা উচিত, কারণ এটি মেরুদণ্ডের স্বাভাবিক গঠন নষ্ট করে। অন্যদিকে অস্থিসন্ধি সচল রাখতে পানির ভূমিকা অপরিসীম। শরীরে পানিশূন্যতা দেখা দিলে অস্থিসন্ধির নমনীয়তা কমে যায় এবং ঘর্ষণজনিত ব্যথা বাড়ে। এ জন্য দিনে অন্তত আড়াই থেকে তিন লিটার পানি পান নিশ্চিত করতে হবে।

হুট করে ভারী ব্যায়াম শুরু করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। ব্যায়ামের সময় পেশিতে সামান্য টান লাগলে বা আঘাত পেলে তা অবহেলা করা উচিত নয়। ছোট আঘাত ঠিকমতো নিরাময় না হলে পরবর্তীতে তা বড় ধরনের ব্যথায় রূপ নিতে পারে। হাড়ের সুস্থতা বজায় রাখতে সুষম খাবার, নিয়মিত শরীরচর্চা এবং সঠিক জীবনযাপনের কোনো বিকল্প নেই। তবে ব্যথা তীব্র হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.