আপনি পড়ছেন

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনে কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে দৃঢ়ভাবে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে দেশটির বিশেষজ্ঞ পরিষদ ইতোমধ্যে আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন করেছে বলে এক জ্যেষ্ঠ আলেম জানিয়েছেন। রোববার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি এসব কথা বলেন।

আব্বাস আরাঘচি: সর্বোচ্চ নেতা নির্বাচন শুধু ইরানিদের বিষয়
আব্বাস আরাঘচি

এনবিসি নিউজকে আরাঘচি বলেন, ‘আমরা কাউকে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে দিই না। এটি শুধুই ইরানের জনগণের বিষয়, অন্য কারও নয়।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের সরাসরি জবাব হিসেবে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের পরবর্তী নেতা নির্বাচনে ব্যক্তিগতভাবে সম্পৃক্ত হওয়ার প্রত্যাশা করছেন। এ ছাড়া তিনি নিহত সর্বোচ্চ নেতার ছেলে এবং সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় থাকা মোজতবা খামেনিকে গুরুত্বহীন বলে মন্তব্য করেন।

এর আগে রোববার ইরানের জ্যেষ্ঠ আলেম আহমাদ আলামলহোদা জানান, বিশেষজ্ঞ পরিষদ ভোটগ্রহণের মাধ্যমে একজন উত্তরসূরি বেছে নিয়েছে। তবে তিনি কারও নাম প্রকাশ করেননি।

এদিকে রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন আব্বাস আরাঘচি। তিনি বিষয়টিকে নতুন বা গোপন কিছু নয় বলে উল্লেখ করেন। মস্কো মার্কিন বাহিনীর অবস্থান শনাক্তে ইরানকে সহায়তা করছে কি না, এমন সরাসরি প্রশ্নের জবাবে তিনি জানান, তার কাছে বিস্তারিত সামরিক তথ্য নেই। তবে রাশিয়া বিভিন্ন দিক থেকে সাহায্য করছে বলে তিনি স্বীকার করেন।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ রাশিয়া ও ইরানের মধ্যকার গোয়েন্দা সম্পর্কের কথা স্বীকার করলেও এর কার্যকারিতা নিয়ে সতর্কতা প্রকাশ করেন। এনবিসি নিউজকে তিনি বলেন, ‘আমরা জানি যে রাশিয়া ও ইরানের মধ্যে এই পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক রয়েছে। তবে রাশিয়া যদি গোয়েন্দা তথ্য আদান-প্রদান করেও থাকে, তা নিশ্চিতভাবেই খুব একটা কার্যকর হয়নি।’

মার্কিন সম্পদ লক্ষ্য করে হামলায় ইরানকে সহায়তা করার জন্য মস্কোকে কোনো পরিণতি ভোগ করতে হবে কি না, এমন প্রশ্নের জবাবে ওয়াল্টজ জানান, বিশেষ দূত স্টিভ উইটকফ ইতোমধ্যে রাশিয়াকে একটি অত্যন্ত কড়া বার্তা পাঠিয়েছেন। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যথাযথ ব্যবস্থা নেবেন বলেও তিনি জানান, তবে বিস্তারিত কিছু বলেননি।

সংঘাতের স্থায়ী অবসান না হওয়া পর্যন্ত ইরান লড়াই চালিয়ে যাবে বলে এনবিসিকে জানান আরাঘচি। তিনি বলেন, ‘যুদ্ধের একটি স্থায়ী সমাপ্তি হওয়া উচিত। আর সেখানে পৌঁছানোর আগ পর্যন্ত আমাদের জনগণ ও নিরাপত্তার স্বার্থে লড়াই চালিয়ে যেতে হবে।’

ইরান প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করছে বলে ওঠা দাবিও প্রত্যাখ্যান করেন তিনি। তার দাবি, তেহরান মূলত ওই দেশগুলোর মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে। তিনি বলেন, ‘আমরা আমাদের প্রতিবেশীদের ওপর হামলা চালাচ্ছি না। যারা আমাদের ওপর হামলা চালাচ্ছে, আমরা সেই আমেরিকানদের ওপর হামলা করছি।’

ইউরোপ বা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনার খবরও উড়িয়ে দেন আরাঘচি। তিনি জানান, ইরান ইচ্ছাকৃতভাবেই তাদের ক্ষেপণাস্ত্রের আওতা দুই হাজার কিলোমিটারের নিচে সীমাবদ্ধ রেখেছে এবং এটি বাড়ানোর কোনো পরিকল্পনা তাদের নেই।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালালে আঞ্চলিক উত্তেজনা চরম আকার ধারণ করে। ওই হামলায় সর্বোচ্চ নেতা খামেনিসহ এক হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয় বলে জানা গেছে। এর জবাবে তেহরান ইসরায়েল এবং মার্কিন সামরিক সম্পদ থাকা উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.