আপনি পড়ছেন

ইরানের বিভিন্ন জ্বালানি গুদামে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো মিত্র এই দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য মতবিরোধ দেখা গেল। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন: ইরানের জ্বালানি ডিপোতে ইসরায়েলি হামলায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
ছবি - সংগৃহীত

প্রতিবেদনে বলা হয়, শনিবার ইরানজুড়ে প্রায় ৩০টি জ্বালানি গুদামে হামলা চালানো হয়। অভিযানের আগে ইসরায়েল ওয়াশিংটনকে অবহিত করলেও হামলার মাত্রা মার্কিন কর্মকর্তাদের ধারণার চেয়ে অনেক বেশি ছিল। এই হামলার পর ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায় এবং জ্বালানি মজুতকারী ট্যাংক ও শিল্পাঞ্চলগুলোর ওপর দিয়ে ঘন ধোঁয়া উড়তে দেখা যায়।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, লক্ষ্যবস্তু হওয়া জ্বালানি গুদামগুলো ব্যবহার করে ইরানের সরকার তাদের সামরিক ইউনিটসহ বিভিন্ন গ্রাহককে জ্বালানি সরবরাহ করত। মার্কিন কর্মকর্তারা জানান, অভিযানের আগে ইসরায়েল মার্কিন সামরিক বাহিনীকে তথ্য দিলেও হামলার বিস্তৃতি দেখে ওয়াশিংটন অবাক হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন উপদেষ্টা বলেন, ‘প্রেসিডেন্ট তেল স্থাপনায় এই হামলা পছন্দ করছেন না। তিনি তেল পোড়ানোর বদলে তা রক্ষা করতে চান এবং এটি মানুষকে জ্বালানির উচ্চমূল্যের কথা মনে করিয়ে দেয়।’ মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন, সাধারণ ইরানিদের ব্যবহার্য অবকাঠামোতে এই ধরনের হামলা কৌশলগতভাবে হিতে বিপরীত হতে পারে। এর ফলে ইরানের নেতৃত্বের প্রতি জনসমর্থন বৃদ্ধির পাশাপাশি বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানান, তারা এটিকে ভালো কোনো ধারণা বলে মনে করছেন না।

প্রতিবেদনে আরও বলা হয়, লক্ষ্যবস্তু হওয়া স্থাপনাগুলো তেল উৎপাদন কেন্দ্র না হলেও ওয়াশিংটনের কর্মকর্তাদের আশঙ্কা, জ্বলন্ত জ্বালানি গুদামের দৃশ্য জ্বালানি বাজারকে অস্থিতিশীল করে তুলতে পারে। এদিকে ইরানের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, জ্বালানি অবকাঠামোতে ক্রমাগত হামলার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

সামরিক অভিযান তদারককারী ইরানের খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের একজন মুখপাত্র জানান, এ ধরনের হামলা অব্যাহত থাকলে তেহরান পুরো অঞ্চলজুড়ে একই ধরনের পাল্টা হামলা চালাতে পারে। তিনি আরও জানান, ইরান এ পর্যন্ত আঞ্চলিক জ্বালানি অবকাঠামোতে হামলা এড়িয়ে চলেছে, তবে তারা যদি এমনটি করে, তবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ২০০ ডলারে পৌঁছে যেতে পারে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও সতর্ক করে বলেন, ‘অবকাঠামোতে হামলা অব্যাহত থাকলে তেহরান কোনো বিলম্ব ছাড়াই এর জবাব দেবে।’

ইরান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো এক যৌথ ও বর্বরোচিত হামলার পর থেকে আঞ্চলিক উত্তেজনা চরমে পৌঁছেছে। ওই নৃশংস হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ এক হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত এবং ১০ হাজারেরও বেশি মানুষ আহত হন। এর জবাবে ইরান ইসরায়েল, ইরাক, জর্ডান এবং মার্কিন সামরিক সম্পদ থাকা উপসাগরীয় দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পাল্টা হামলা চালিয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.