হেগসেথ: ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযান কেবল শুরু
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর যে সামরিক অভিযান চালাচ্ছে, তা কেবল শুরু হয়েছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি জানিয়েছেন, এই অভিযান শেষ হতে এখনো অনেক দেরি এবং ইরানের সামরিক সক্ষমতা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। টানা দ্বিতীয় সপ্তাহের মতো দেশ দুটি এই হামলা অব্যাহত রেখেছে।

রবিবার সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে হেগসেথ এসব কথা বলেন। তিনি বলেন, ‘ইরানের শক্তি প্রদর্শনের সক্ষমতা কমছে এবং এটি আরও কমানো হবে। আমি দর্শকদের বোঝাতে চাই যে এটি কেবল শুরু।’
পেন্টাগনের তথ্য অনুযায়ী, ‘অপারেশন এপিক ফিউরি’ নামের এই অভিযানে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা অংশ নিয়েছে। শুক্রবার পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরে প্রায় তিন হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
অভিযান পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে জানিয়ে হেগসেথ এটি শেষ হওয়ার কাছাকাছি রয়েছে এমন গুঞ্জন নাকচ করে দেন। তিনি বলেন, ‘আমরা পুরোপুরি সঠিক পথে এবং পরিকল্পনামাফিক এগোচ্ছি।’
ইরানের তুলনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সক্ষমতা অনেক বেশি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যখন আপনি আমাদের বিমানবাহিনীর সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিমানবাহিনী যুক্ত করবেন, তখন সেগুলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুটি বিমানবাহিনীতে পরিণত হবে।’
এ সময় তিনি ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির বিষয়টি পুনর্ব্যক্ত করেন। হেগসেথ জানান, তাদের লক্ষ্য হলো ইরানি বাহিনীকে যুদ্ধ চালিয়ে যাওয়ার অক্ষম করে তোলা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এর অর্থ হলো আমরা জয়ের জন্য লড়ছি। আমরাই শর্ত নির্ধারণ করব। তারা কখন যুদ্ধ করতে অক্ষম হবে, তা আমরা বুঝতে পারব।’
ইরানি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং মধ্যপ্রাচ্যজুড়ে এর পাল্টা হামলার কারণে যখন আঞ্চলিক উত্তেজনা বাড়ছে, তখনই এমন মন্তব্য সামনে এল। পেন্টাগন জানিয়েছে, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র এই অভিযান চালিয়ে যেতে প্রস্তুত।
সংঘাত চলতে থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও সতর্ক করেন হেগসেথ। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ঠিকই বলেছেন যে হতাহতের ঘটনা ঘটবে... আরও প্রাণহানি হবে।’
এই ধরনের ক্ষতি এই লড়াই শেষ করার বিষয়ে তাদের মনোবল ও সংকল্পকে আরও দৃঢ় করে বলেও উল্লেখ করেন তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.