আপনি পড়ছেন

মধ্যপ্রাচ্যের গভীরতর সংকটের জেরে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় বাজারে জ্বালানির সর্বোচ্চ দাম দ্রুত নির্ধারণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ুং। সোমবার স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মধ্যপ্রাচ্য সংকট: জ্বালানির দামে লাগাম টানছে দক্ষিণ কোরিয়া
ছবি - সংগৃহীত

সিউলভিত্তিক বার্তা সংস্থা ইয়োনহাপ নিউজ জানিয়েছে, ইরান ও মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা এবং এর জবাবে তেহরানের পাল্টা হামলার পর উদ্ভূত পরিস্থিতি মূল্যায়ন করতে একটি আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন লি। এসব ঘটনার জেরে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে গেছে।

লি জানান, মধ্যপ্রাচ্যে সংকট ঘনীভূত হওয়ার সঙ্গে সঙ্গে দেশীয় ও বৈশ্বিক অর্থনৈতিক পরিবেশে অনিশ্চয়তা উল্লেখযোগ্যভাবে বাড়ছে। এটি কোরীয় অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে, কারণ দেশটি মূলত বিশ্ববাণিজ্য এবং মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় সবচেয়ে খারাপ পরিস্থিতির কথা মাথায় রেখে আগাম ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বিকল্প জ্বালানি পথের সন্ধানের ওপর জোর দেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘পরিস্থিতি কোন দিকে যাবে তা অনুমান করা কঠিন। তাই সবচেয়ে খারাপ পরিস্থিতির কথা মাথায় রেখে সরকারকে জরুরি ভিত্তিতে আগাম ব্যবস্থা নিতে হবে।’

আর্থিক এবং বৈদেশিক মুদ্রার বাজারে ক্রমবর্ধমান অস্থিরতা মোকাবিলায় প্রশাসন ও ব্যাংক অব কোরিয়াকে অতিরিক্ত আগাম ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান লি। প্রয়োজনে ১০০ ট্রিলিয়ন ওন বা ৬ হাজার ৬৮০ কোটি ডলারের বাজার স্থিতিশীলকরণ কর্মসূচি সম্প্রসারণের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কায় জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান লি। তিনি জানান, বিকল্প জ্বালানি পথ দ্রুত খুঁজে বের করতে কৌশলগত অংশীদার দেশগুলোর সঙ্গে সিউল সমন্বয় করবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় পরিসরে বর্বরোচিত হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি, দেড় শতাধিক স্কুলছাত্রী এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ ১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

এর জবাবে ইরানও ওই অঞ্চলজুড়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা এবং সামরিক কর্মীদের পাশাপাশি ইসরায়েলের একাধিক শহরে ব্যাপক হামলা চালিয়েছে। এসব হামলার মাত্রা বেড়েই চলেছে।

এই সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে সামুদ্রিক যান চলাচল ব্যাপকভাবে কমে যাওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এই গুরুত্বপূর্ণ পথ দিয়ে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল পরিবহন করা হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.