‘আকাশসীমা লঙ্ঘন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’—ইরানকে এরদোয়ানের সতর্কবার্তা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কের আকাশসীমায় ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সতর্ক করে দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সোমবার পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে তিনি জানান, তুরস্কের আকাশসীমা লঙ্ঘন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে তার দেশ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে এই ফোনালাপের তথ্য জানানো হয়েছে।

পেজেশকিয়ানের অনুরোধেই সোমবার এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। এ সময় এরদোয়ান তার ইরানি প্রতিপক্ষকে বলেন, চলমান এই সংঘাতে তুরস্ক কোনো পক্ষ অবলম্বন করছে না, তারপরেও তাকে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। ইরানের বিরুদ্ধে বেআইনি হামলা এবং এই অঞ্চলের দেশগুলোকে লক্ষ্যবস্তু করে চালানো ইরানের পাল্টা হামলায় তুরস্কের কোনো সমর্থন নেই বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন। কোনো স্বার্থেই ভ্রাতৃপ্রতিম দেশগুলোকে লক্ষ্যবস্তু করা উচিত হবে না উল্লেখ করে এই পদক্ষেপগুলো অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান তিনি।
সংঘাত নিরসনে কূটনীতির দরজা পুনরায় খুলে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তুর্কি প্রেসিডেন্ট জানান, এই অঞ্চলে কূটনৈতিক প্রক্রিয়া সহজতর করার জন্য তুরস্ক সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। ফোনালাপের সময় তিনি গত ২৮ ফেব্রুয়ারি ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি বালিকা বিদ্যালয়ে ভয়াবহ হামলার ঘটনায় ‘গভীর দুঃখ’ প্রকাশ করেন। ওই হামলায় ১৬০ জনের বেশি ছাত্রী নিহত হয়।
এর আগে সোমবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় প্রবেশ করলে তা পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে। এর আগেও গত বুধবার সিরিয়া ও ইরাক অতিক্রম করে আসা অপর একটি ইরানি ক্ষেপণাস্ত্র ন্যাটোর একই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছিল।
এদিকে মিনাবের বালিকা বিদ্যালয়ে হামলার বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই হামলার তদন্ত করছে। তবে ইসরায়েল এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.