আপনি পড়ছেন

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ স্বাধীনতা ও জ্বালানি সার্বভৌমত্ব অর্জনের জন্য পারমাণবিক শক্তির গুরুত্ব তুলে ধরেছেন। মঙ্গলবার (১০ মার্চ) ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত পারমাণবিক শক্তি শীর্ষ সম্মেলনে দেওয়া এক বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি এই খাতে আরও সহযোগিতা বৃদ্ধি ও বিনিয়োগের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

ম্যাক্রোঁ: পারমাণবিক শক্তি ‘স্বাধীনতা, জ্বালানি সার্বভৌমত্বের’ চাবিকাঠি
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

ম্যাক্রোঁ জানান, ২০৫০ সালের মধ্যে জ্বালানি সার্বভৌমত্বের সমন্বয়, কার্বনমুক্তকরণ এবং কার্বন নিরপেক্ষতা অর্জনের জন্য পারমাণবিক শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাত অর্থনীতিতে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সস্তায় জ্বালানি উৎপাদনে ভূমিকা রাখতে পারে। এছাড়া পারমাণবিক শক্তি উৎপাদনের মাধ্যমে ক্ষতিকর নির্গমন হ্রাস করে পৃথিবীর বর্তমান পরিবেশগত সমস্যাগুলো মোকাবেলা করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটের কথা উল্লেখ করে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা বৃহত্তর স্বাধীনতা চাই। কারণ আমরা যখন হাইড্রোকার্বনের ওপর অত্যধিক নির্ভরশীল হয়ে পড়ি, তখন তা চাপ প্রয়োগ বা অস্থিতিশীলতা তৈরির হাতিয়ার হয়ে উঠতে পারে।’

ইউরোপীয় আইন ও কৌশলের সঙ্গে পারমাণবিক শক্তি এখন আরও ভালোভাবে সমন্বিত হয়েছে উল্লেখ করে তিনি ইউরোপীয় ইউনিয়নকে এই খাতের উন্নয়নে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ খাতের উন্নয়নে সরকারি ও বেসরকারি অংশীদারদের বিনিয়োগ অব্যাহত রাখারও তাগিদ দেন তিনি।

অন্যদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধির বিষয়টি উল্লেখ করে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন ভিন্ন একটি দিক তুলে ধরেন। তিনি জানান, পারমাণবিক শক্তি থেকে সরে আসা ইউরোপের জন্য একটি কৌশলগত ভুল ছিল, কারণ এটি সব সময়ই বিদ্যুতের একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে কাজ করেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.