আফগান-পাকিস্তান উত্তেজনা ছড়ানোর বিষয়ে চীনের সতর্কতা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা যেন আরও ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সতর্ক করেছে চীন। সংঘাতের বিস্তার রোধ করে দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসাকে সবচেয়ে জরুরি কাজ বলে উল্লেখ করেছে বেইজিং। মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই আহ্বান জানান।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের লড়াইয়ে বেইজিংয়ের দৃঢ় সমর্থন রয়েছে। পাকিস্তানে অবস্থানরত চীনা কর্মী, প্রকল্প ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিতে ইসলামাবাদ সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশা প্রকাশ করেছে দেশটি। শান্তি আলোচনা এগিয়ে নিতে আফগান বিষয়ক চীনের বিশেষ দূত বর্তমানে দেশ দুটির মধ্যে মধ্যস্থতা করছেন বলে ফোনালাপে উল্লেখ করা হয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক পরিস্থিতি এবং বৃহত্তর বৈশ্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। এ সময় মধ্যপ্রাচ্যসহ বৃহত্তর অঞ্চলে উত্তেজনা কমানোর জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেন ইসহাক দার। বিবৃতিতে আরও বলা হয়, ‘দুই নেতাই উত্তেজনা কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন এবং জাতিসংঘ সনদের নীতি অনুযায়ী সংলাপ ও কূটনীতির পথ অনুসরণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।’
এদিকে, পাকিস্তানের সঙ্গে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে নিজেদের সাতটি গ্রামে হামলার অভিযোগ করেছে আফগানিস্তান। মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আফগান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, মঙ্গলবার খোস্ত প্রদেশে এসব হামলার খবর পাওয়া গেছে এবং সোমবার রাতে পাকতিয়া প্রদেশে তিনজন নিহত হয়েছেন। এছাড়া নুরিস্তান প্রদেশের কামদেশ, পাকতিকার শাকিন এবং বারমাল জেলাতেও মর্টার ও কামানের গোলা নিক্ষেপ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে কাবুলের এসব দাবির বিষয়ে ইসলামাবাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কের চরম অবনতি ঘটেছে। গত মাসের শেষের দিকে সীমান্ত উত্তেজনা নতুন করে বৃদ্ধি পায়, যার ফলে গোলাগুলি, প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। পাকিস্তানের দাবি, দেশটিতে হামলা চালানো সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় দিচ্ছে আফগানিস্তান। এর জেরে প্রায় দুই সপ্তাহ ধরে সীমান্তের ওপারে ‘গজব লিল হক’ নামের একটি অভিযান চালাচ্ছে ইসলামাবাদ। তবে এই অভিযোগ অস্বীকার করে আলোচনার আহ্বান জানিয়েছে কাবুল।
পাকিস্তানের দাবি, তারা ৫৮৩ জন আফগান তালেবান সদস্য ও সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে। অন্যদিকে কাবুলের দাবি, তাদের হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। উভয় পক্ষই কিছু বেসামরিক ও সামরিক প্রাণহানির কথা স্বীকার করেছে। তবে এসব পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.