আপনি পড়ছেন

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটি এই মাত্রার সহিংসতাকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়ে তা রোধে ইসরায়েলি কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার ইইউর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

পশ্চিম তীরে সহিংসতা ‘অগ্রহণযোগ্য’, ইসরায়েলকে বসতি স্থাপনকারীদের হামলা ঠেকাতে বলল ইইউ
ইউরোপীয় ইউনিয়নের পতাকা

ইইউর একজন মুখপাত্র জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, এই সহিংসতার প্রভাব অসংখ্য সম্প্রদায়ের ওপর পড়েছে। এতে মানুষের সম্পত্তি ও জীবিকা ধ্বংস হওয়ার পাশাপাশি অনেক বাসিন্দা নিজেদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন।

ভবিষ্যতে এ ধরনের হামলা রোধ এবং জবাবদিহি নিশ্চিত করতে ইসরায়েলি কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইইউ। সংস্থাটির মুখপাত্র সতর্ক করে বলেছেন, ‘এ ধরনের কর্মকাণ্ডের বিচারহীনতা আরও সহিংসতা উসকে দেওয়ার ঝুঁকি তৈরি করে।’ দখলকৃত ভূখণ্ডে ফিলিস্তিনি জনগণকে রক্ষার জন্য আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের বাধ্যবাধকতা মেনে চলতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জোটটি।

২০২৩ সালের ৮ অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি বাহিনী এবং অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হত্যা, গ্রেপ্তার, সম্পত্তি ধ্বংস, বাড়িঘর ভেঙে ফেলা, বাস্তুচ্যুতি এবং বসতি সম্প্রসারণের মতো নানা আক্রমণ চালিয়ে যাচ্ছে। এসব হামলায় এ পর্যন্ত অন্তত ১ হাজার ১২১ জন ফিলিস্তিনি নিহত এবং ১১ হাজার ৭০০ জন আহত হয়েছেন। এছাড়া প্রায় ২২ হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।

ফিলিস্তিনিরা সতর্ক করে জানিয়েছে, এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ইসরায়েলের জন্য আনুষ্ঠানিকভাবে পশ্চিম তীরকে সংযুক্ত করার পথ প্রশস্ত করতে পারে। এর ফলে জাতিসংঘের প্রস্তাবনায় উল্লেখিত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে। আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচনা করে। একইসঙ্গে সেখানে ইসরায়েলি বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ বলে গণ্য করা হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.