আপনি পড়ছেন

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলায় যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস ও আইসল্যান্ড। দেশ দুটি এই মামলায় হস্তক্ষেপের জন্য নিজেদের ঘোষণাপত্র জমা দিয়েছে। বৃহস্পতিবার আদালতের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে যুক্ত হলো নেদারল্যান্ডস ও আইসল্যান্ড
ইসরায়েলের পতাকা

আদালতের বিধিমালা ৬৩ অনুচ্ছেদের অধীনে গত বুধবার দেশ দুটি তাদের ঘোষণাপত্র জমা দেয়। গাজা উপত্যকায় গণহত্যা প্রতিরোধ ও শাস্তি বিষয়ক সনদের প্রয়োগ শীর্ষক এই মামলাটি ইসরায়েলের বিরুদ্ধে শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। গণহত্যা প্রতিরোধ ও শাস্তি বিষয়ক সনদের পক্ষ হিসেবেই দেশ দুটি এই মামলায় হস্তক্ষেপ করেছে। কারণ, কোনো সনদের ব্যাখ্যার বিষয়টি যখন সামনে আসে, তখন ওই সনদের পক্ষভুক্ত রাষ্ট্রগুলোর হস্তক্ষেপ করার আইনি সুযোগ থাকে।

নিজেদের ঘোষণাপত্রে নেদারল্যান্ডস তুলে ধরেছে যে, বেসামরিক নাগরিকদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা গণহত্যার শামিল বা গণহত্যার দিকে পরিচালিত করতে পারে। এটি গণহত্যার উদ্দেশ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধগুলো ভিন্নভাবে মূল্যায়ন করা উচিত বলে জোর দিয়েছে দেশটি। তারা উল্লেখ করেছে, শিশুদের লক্ষ্য করে চালানো অপরাধগুলো গণহত্যার উদ্দেশ্য প্রমাণের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হতে পারে।

নেদারল্যান্ডস আরও জানায়, অনাহার এবং ইচ্ছাকৃতভাবে মানবিক সহায়তা আটকে রাখার মাধ্যমেও গণহত্যার ঘটনা ঘটতে পারে। এ ধরনের পদক্ষেপগুলোও গণহত্যার উদ্দেশ্য নির্ধারণে মূল নিয়ামক হতে পারে বলে জোর দিয়েছে তারা।

অন্যদিকে নিজেদের ঘোষণাপত্রে আইসল্যান্ড যুক্তি দিয়েছে, সংঘটিত অপরাধ থেকে যখন কেবল গণহত্যাই একমাত্র যৌক্তিক পরিণতি হিসেবে ধরা যায়, শুধু এমন পরিস্থিতিতেই গণহত্যার উদ্দেশ্য নির্ধারণ সীমাবদ্ধ রাখা উচিত নয়। বরং আইসল্যান্ড জানায়, গণহত্যার উদ্দেশ্যের পাশাপাশি অন্য কোনো সম্ভাব্য উদ্দেশ্য থাকলেও তা আদালতকে গণহত্যা সংঘটিত হওয়ার বিষয়টি নির্ধারণে বাধা দিতে পারে না। পাশাপাশি শিশুদের ওপর হামলা, বিশেষ করে নির্যাতন ও মানসিক ক্ষতির বিষয়গুলো সতর্কতার সঙ্গে পরীক্ষা করা উচিত বলেও ঘোষণাপত্রে জোর দেওয়া হয়েছে।

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি বিষয়ক সনদ লঙ্ঘনের অভিযোগ এনে ২০২৩ সালের ২৯ ডিসেম্বর আইসিজেতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। গাজার চরম মানবিক সংকটের কারণে দক্ষিণ আফ্রিকা আদালতের কাছে জরুরি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিল।

এর পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২৬ জানুয়ারি, ২৮ মার্চ এবং ২৪ মে আদালত তিনটি নির্দেশ জারি করে। এসব নির্দেশে ইসরায়েলকে গণহত্যা সনদের ২ নম্বর অনুচ্ছেদের অধীনে থাকা কাজগুলো প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে বলা হয়। একইসঙ্গে সামরিক বাহিনীকে গণহত্যার কাজ থেকে বিরত রাখা, রাফাহতে সামরিক অভিযান বন্ধ করা এবং গৃহীত পদক্ষেপগুলো নিয়ে নিয়মিত আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.