পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখার পর শরীরে গ্লুকোজের ঘাটতি দেখা দেয়। এই ক্লান্তি দূর করতে ইফতারের আয়োজনে কৃত্রিম কোমল পানীয়র বদলে প্রাকৃতিক ফলের রস বেশ কার্যকর। বিশেষ করে পুষ্টিগুণ ও স্বাদের কারণে কমলার শরবত হতে পারে ইফতারের অন্যতম স্বাস্থ্যকর পানীয়।

ইফতারে এই একটি পানীয়তেই নিমিষেই দূর হবে সারাদিনের ক্লান্তি!
ছবি - সংগৃহীত

কমলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ভিটামিন সি থাকে। এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি দ্রুত ক্লান্তি দূর করতে সহায়তা করে। যারা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তারা চিনি ছাড়া সরাসরি আঁশসহ কমলার রস পান করলে দীর্ঘক্ষণ পেট ভরা অনুভব করবেন।

ইফতারের ঠিক আগ মুহূর্তে খুব সহজেই এই পানীয় তৈরি করা যায়। এর জন্য পাঁচটি বড় আকারের তাজা কমলা, প্রয়োজনমতো ঠান্ডা পানি, সামান্য বিট লবণ এবং স্বাদমতো চিনি প্রয়োজন হবে।

শরবত তৈরির জন্য প্রথমে কমলাগুলো ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর ব্লেন্ডার বা রস করার যন্ত্রের সাহায্যে কমলার রস বের করে নিতে হবে। এ সময় খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই কমলার বীজ রসের সঙ্গে মিশে না যায়। বীজ ভেঙে গেলে শরবতের স্বাদ তেতো হয়ে যেতে পারে।

সবশেষে একটি বড় পাত্রে ওই রসের সঙ্গে পরিমাণমতো পানি, চিনি এবং এক চিমটি লবণ মিশিয়ে চিনি পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। স্বাদ বাড়াতে এতে সামান্য লেবুর রসও দেওয়া যেতে পারে। এরপর গ্লাসে ঢেলে উপরে বরফ কুচি ছিটিয়ে পুদিনা পাতা বা কমলার টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করা যায় এই সতেজকারক পানীয়।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.