আপনি পড়ছেন

মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধির জেরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে মার্কিন ডলারের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। এর ফলে বৈশ্বিক বাজারে মার্কিন ডলারের মান আরও শক্তিশালী হয়েছে। শুক্রবার মার্কিন ডলার সূচক ২০২৫ সালের শেষের দিকের পর প্রথমবারের মতো ১০০-এর ওপরে উঠেছে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেলের মূল্যবৃদ্ধি, শক্তিশালী হচ্ছে ডলার
মার্কিন ডলার

ওয়াশিংটন ও আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) বাজার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা সত্ত্বেও ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি রয়েছে। ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর চলমান সংঘাত বৈশ্বিক জ্বালানি সরবরাহকে হুমকির মুখে ফেলেছে।

জ্বালানি তেলের চড়া দাম এবং অব্যাহত অনিশ্চয়তার কারণে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সুদের হার কমানোর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো সতর্ক অবস্থানে থাকবে বলে মনে করছে বাজারসংশ্লিষ্টরা। পূর্বের পূর্বাভাস অনুযায়ী মার্কিন ফেডারেল রিজার্ভ এ বছর দুবার সুদের হার কমাবে বলে ধারণা করা হলেও, এখন তা মাত্র একবার কমানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

মার্কিন ডলার সূচক বাড়ার সঙ্গে সঙ্গে ইউরো-মার্কিন ডলারের বিনিময় হার ২০২৫ সালের আগস্টের পর থেকে সর্বনিম্ন ১.১৪৩৩-এ নেমে এসেছে। অন্যদিকে, মার্কিন ডলার-সুইস ফ্রাঁ বিনিময় হার ২০২৬ সালের ২৩ জানুয়ারির পর সর্বোচ্চ ০.৭৮৯৫ এবং মার্কিন ডলার-জাপানিজ ইয়েনের বিনিময় হার ২০২৪ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ ১৪৯.৬৮-তে পৌঁছেছে।

বিশ্লেষকরা জানান, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে দূরে সরিয়ে মার্কিন ডলারের দিকে ঠেলে দিয়েছে। বিশ্বব্যাপী অস্থিরতার সময়ে ডলারকে সাধারণত একটি নিরাপদ আশ্রয় হিসেবে দেখা হয়।

ইস্তাম্বুল বিলগি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এরহান আসলানোগ্লু আনাদোলুকে জানান, অস্থির সময়েও বিশ্বজুড়ে ডলারের ক্রয়ক্ষমতা শক্তিশালী থাকায় বিনিয়োগকারীরা সাধারণত মার্কিন ডলার নিজেদের কাছে রাখতেই বেশি পছন্দ করেন। তিনি আরও জানান, সোনার মতো পণ্যের বিপরীতে নিরাপদ সম্পদের বৈশ্বিক চাহিদা মেটাতে ওয়াশিংটন ডলারের সরবরাহ বাড়াতে পারে।

এই অর্থনীতিবিদ জানান, মার্কিন ডলার শক্তিশালী হওয়ার পেছনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা সানাই তাকাইচির অধীনে জাপানের সম্প্রসারণমূলক অর্থনৈতিক নীতি এবং ইউরোজোনে তুলনামূলকভাবে কম সুদের হারও ভূমিকা রাখছে।

সোসিয়েট জেনারেলের এফএক্স কৌশল বিভাগের প্রধান কিট জুকস জানান, বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের অবস্থানের কারণেও মার্কিন ডলার লাভবান হচ্ছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় ধরনের পতন না হলে এবং তেলের দাম চড়া থাকলে ২০২৭ সাল পর্যন্ত এই মুদ্রার অবস্থান শক্তিশালী থাকতে পারে।

তবে জুকস জানান, ডলারের বর্তমান শক্তিশালী অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিপরীত। কারণ ট্রাম্প রপ্তানি বাড়াতে দুর্বল মুদ্রা এবং দেশের অভ্যন্তরে কম সুদের হারের পক্ষে তার অবস্থান ব্যক্ত করেছিলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.