আপনি পড়ছেন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও দেশটির ইসলামী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট কয়েক জ্যেষ্ঠ কর্মকর্তাকে ধরিয়ে দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দি ইকোনমিক টাইমস, রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

শুক্রবার (১৩ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ থেকে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। প্রকল্পটি ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস পরিচালনা করে।

‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘এসব ব্যক্তি ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের বিভিন্ন অংশের নেতৃত্ব দেন ও পরিচালনা করেন। বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন এবং বাস্তবায়ন করেন তারা।’

বিবৃতিতে মোজতবা খামেনিসহ কয়েক নেতার ছবি প্রকাশ করে বলা হয়েছে, এই নেতাদের বা আইআরজিসির অন্য গুরুত্বপূর্ণ নেতাদের বিষয়ে তথ্য দিলে তথ্যদানকারী পুনর্বাসনের সুযোগ পাবেন এবং আর্থিক পুরস্কারও পেতে পারেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ কয়েক শীর্ষ কর্মকর্তা। এরপর তার ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। হামলায় আহত হয়েছেন বলে ধারণা করা হলেও এরপর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। তবে গত বৃহস্পতিবার তিনি প্রথমবারের মতো একটি বিবৃতি প্রকাশ করেন।

সর্বোচ্চ নেতার পাশাপাশি ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি, গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব, স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং খামেনির কার্যালয়ের আরও দুই কর্মকর্তার বিষয়ে তথ্য খুঁজছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স যাচাই করা একটি ভিডিওতে শুক্রবার লারিজানিকে তেহরানে এক সমাবেশে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে দেখা গেছে। এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, ইরানের নেতৃত্ব ‘ভূগর্ভে লুকিয়ে আছে’।

পুরস্কার সংক্রান্ত ওয়েবসাইটে আইআরজিসির কমান্ডার ও প্রতিরক্ষা পরিষদের সচিবসহ আরও চার কর্মকর্তার কথা উল্লেখ করা হয়েছে। তবে তাদের নাম বা ছবি প্রকাশ করা হয়নি।

শুক্রবার বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে আইআরজিসির মন্তব্য পাওয়া যায়নি। ইরানে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। একইভাবে নিউইয়র্কে জাতিসংঘে ইরানের মিশনও মন্তব্যের অনুরোধের দ্রুত জবাব দেয়নি।

যুক্তরাষ্ট্র আইআরজিসিকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে এবং অভিযোগ করেছে, এই বাহিনী যুক্তরাষ্ট্রের নাগরিক নিহত হওয়া বিভিন্ন হামলার সঙ্গে জড়িত। ওয়াশিংটন আরও অভিযোগ করেছে, ২০২০ সালে ইরানি সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মার্কিন কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রে ইরান জড়িত ছিল।

তবে ইরান সব সময় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতার অভিযোগ অস্বীকার করে এসেছে। ইরানি কর্মকর্তারা নিয়মিতই যুক্তরাষ্ট্রের এসব অভিযোগকে ভিত্তিহীন রাজনৈতিক আক্রমণ বলে অভিহিত করেন এবং বলেন, চাপ প্রয়োগ বা নিষেধাজ্ঞা আরোপের অজুহাত তৈরি করতেই ওয়াশিংটন এমন দাবি তোলে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.