আপনি পড়ছেন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের দেশ ছাড়তে সহায়তার অভিযোগে এক ব্যক্তিকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ফিলিপ সাংমা।

হাদি হত্যা: ফয়সালকে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমা ভারতে গ্রেপ্তার
ফিলিপ সাংমা

শনিবার (১৪ মার্চ) পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর এলাকার কাছ থেকে তাকে আটক করে ভারতীয় পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার বাসিন্দা ফিলিপ সাংমা গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ধরা পড়েন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে সীমান্ত পথে ভারতে পালাতে সহায়তা করেছিলেন। পরে নিজেও অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে গত সপ্তাহে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে একই মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে জুমার নামাজের পর রিকশায় থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান বিন হাদি। হামলার পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ছয় দিন পর সেখানে তার মৃত্যু হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলার পরদিনই ফয়সাল ও আলমগীর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। সীমান্ত পার হতে তাদের সহায়তা করা হয়েছিল আগে থেকেই। এ ঘটনায় নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা তাইজুল ইসলাম চৌধুরীরের সম্পৃক্ততার অভিযোগও উঠে আসে।

হালুয়াঘাট সীমান্তে দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পারাপারের সঙ্গে জড়িতদের একজন হিসেবে ফিলিপ সাংমার নাম তদন্তে উঠে আসে। এর আগে পুলিশ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছিল।

এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে- ফয়সাল, আলমগীর এবং ফিলিপ সাংমা। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তারা জানান, এ পর্যন্ত দেশে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় মোট ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছিল। তবে মামলার বাদী আবদুল্লাহ আল জাবের নারাজি আবেদন করলে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেন। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.