হাকান ফিদান: মধ্যপ্রাচ্যে কোনো উসকানিতে পা দেবে না তুরস্ক
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সব ধরনের উসকানি এড়িয়ে চলার ঘোষণা দিয়েছে তুরস্ক। দেশটি এই চলমান অন্যায্য যুদ্ধে কোনোভাবেই জড়াতে চায় না বলে স্পষ্ট জানিয়েছে। শনিবার আঙ্কারায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই অবস্থান তুলে ধরেন।

হাকান ফিদান জানান, এই বিষয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সিদ্ধান্ত অত্যন্ত স্পষ্ট এবং তুরস্ক কোনোভাবেই চলমান অন্যায্য যুদ্ধের অংশ হতে চায় না। তিনি বলেন, ‘তুরস্ক সব ধরনের উসকানি প্রতিরোধ করবে। এই বিষয়ে আমাদের প্রেসিডেন্টের অবস্থান পরিষ্কার। তুরস্ক এই চলমান অন্যায্য যুদ্ধে অংশ নিতে চায় না এবং এর ভেতরে টেনে আনার সম্পূর্ণ বিরোধী আমরা। উসকানিতে পা না দেওয়ার বিষয়েও আমাদের দৃঢ় সংকল্প রয়েছে।’
তুরস্কের শক্তিশালী সামরিক সক্ষমতা থাকলেও এই অঞ্চলে উত্তেজনা রোধে জরুরিভিত্তিতে কূটনৈতিক তৎপরতা শুরু করা উচিত বলে তিনি জোর দেন। তিনি বলেন, ‘তুরস্কের প্রতিরোধ ও সামরিক সক্ষমতা অত্যন্ত উচ্চ পর্যায়ের। আমরা যখন কৌশলগত ও বুদ্ধিমত্তার সঙ্গে চিন্তা করি, তখন এই শক্তি কখন এবং কোথায় ব্যবহার করা উচিত সে সম্পর্কে আমাদের সবসময় ধারণা থাকে। তবে এই পর্যায়ে জরুরিভিত্তিতে কূটনীতিকে কাজে লাগাতে হবে।’
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং এর জবাবে তেহরানের পাল্টা পদক্ষেপের জেরে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির কথা উল্লেখ করে ফিদান জানান, তুরস্ক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আঙ্কারা এই উত্তেজনা আরও বাড়তে দিতে চায় না বলেও তিনি পুনর্ব্যক্ত করেন। ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়। এতে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হওয়ার পর থেকে সংঘাত আরও তীব্র হয়েছে। এর জবাবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক স্থাপনা থাকা উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সমালোচনা করে ফিদান জানান, ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতি এবং কট্টরপন্থি আদর্শ পুরো অঞ্চলে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে তুরস্ক দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে। তিনি বলেন, ‘নেতানিয়াহু সরকারের সম্প্রসারণবাদী নীতি এবং কট্টরপন্থি আদর্শের কারণে আমাদের অঞ্চলে সৃষ্ট বিশৃঙ্খলার দিকে আমরা দীর্ঘকাল ধরে দৃষ্টি আকর্ষণ করে আসছি।’ তিনি আরও জানান, বাহ্যিক হস্তক্ষেপের মাধ্যমে এই অঞ্চলে ইসরায়েলের ভূ-রাজনৈতিক হিসাব-নিকাশ চাপিয়ে দেওয়ার চেষ্টার মুখে তুরস্ক নীরব থাকতে পারে না।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে এবং সেখানে মানবিক পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। নিরবচ্ছিন্নভাবে মানবিক সহায়তা পৌঁছানো এবং ফিলিস্তিনিদের মৌলিক চাহিদা, বিশেষ করে আশ্রয়ের ব্যবস্থা করা জরুরি অগ্রাধিকার বলে তিনি জোর দেন। দ্বিরাষ্ট্রীয় সমাধানকে দুর্বল করার উদ্দেশ্যে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে নতুন বাস্তবতা তৈরির চেষ্টা করছে বলে সতর্ক করে ফিদান জানান, সেখানে প্রতিদিন ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।
লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি নতুন গণহত্যার দিকে এগোতে পারেন বলে আঙ্কারা উদ্বিগ্ন বলে জানান ফিদান। তিনি বলেন, ‘আমরা সত্যি উদ্বিগ্ন যে, লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ের অজুহাতে নেতানিয়াহু একটি নতুন গণহত্যার দিকে অগ্রসর হতে পারেন।’ ইসরায়েল লেবাননকে আবারও একটি মানবিক বিপর্যয় এবং দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিতিশীলতার দিকে টেনে নেওয়ার চেষ্টা করছে বলেও তিনি সতর্ক করেন।
ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদের বিষয়ে তেল আবিবের পদক্ষেপের দিকে ইঙ্গিত করে ফিদান সতর্ক করেন, ইবাদতের জন্য আল-আকসা মসজিদ বন্ধ করে দেওয়া ইসরায়েলের একটি অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ হবে, যা এই অঞ্চলে ক্ষোভের একটি নতুন ঢেউ তৈরি করতে পারে। তিনি বলেন, ‘এই বিপজ্জনক উসকানি অবিলম্বে বন্ধ করতে হবে এবং পবিত্র স্থানগুলোর প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে, যা মানবতার অভিন্ন দায়িত্ব।’ আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করার আহ্বান জানিয়ে ফিদান জানান, ইসরায়েলের চলমান অপরাধের জবাবে বিশ্ব নেতাদের অবশ্যই জরুরি পদক্ষেপ নিতে হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.