ক্যান্সারের প্রচলিত ধারণা বদলে দিয়ে তরুণদের মধ্যে কোলন ক্যান্সারের প্রকোপ বৃদ্ধির নতুন কারণ খুঁজে পেয়েছেন গবেষকরা। টেক্সাস ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, কেবল অস্বাস্থ্যকর খাবার নয়, জিনগত ত্রুটি ও বৃহদন্ত্রের কোষ পুরু হয়ে যাওয়াই তরুণদের এই ক্যান্সারের প্রধান কারণ। সম্প্রতি ‘অ্যাডভান্সড সায়েন্স’ জার্নালে এই গবেষণার চমকপ্রদ ফলাফল প্রকাশিত হয়েছে।

তরুণদের কোলন ক্যান্সার কেন বাড়ছে? জানলে চমকে উঠবেন
ছবি - সংগৃহীত

গবেষকরা দেখেছেন, বয়স্কদের তুলনায় তরুণদের বৃহদন্ত্রের কোষগুলো অনেক বেশি পুরু ও শক্ত হয়ে যাচ্ছে। মূলত কোষে অতিরিক্ত কোলাজেন জমা হওয়ার কারণেই এমনটা ঘটে। এই প্রক্রিয়ায় কোষে এক ধরনের ক্ষত বা ফাইব্রোসিস তৈরি হয়, যা ক্যান্সার কোষ জন্মানোর জন্য অনুকূল পরিবেশ গড়ে তোলে। বিজ্ঞানীরা মাইক্রোইনডেনটেশন পরীক্ষার মাধ্যমে কোষের এই পুরু হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কেবল ফাস্টফুড বা অস্বাস্থ্যকর জীবনযাপনকে দোষ না দিয়ে বংশগত কারণকেও এই ক্যান্সারের জন্য বিশেষভাবে দায়ী করা হয়েছে। গবেষকদের মতে, বংশগতভাবে পাওয়া বিশেষ কিছু জিন যেমন— এপিসি, এমএলএইচ১ এবং এমএসএইচ২ এর গঠনগত পরিবর্তন বা মিউটেশন তরুণদের কোলন ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এই জিনগত ত্রুটির কারণেই শরীর ক্যান্সারের বিরুদ্ধে স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা গড়তে ব্যর্থ হয়।

তরুণদের মধ্যে আক্রান্তের হার বাড়লেও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে কোলন ক্যান্সার শতভাগ নিরাময় সম্ভব বলে জানান বিজ্ঞানীরা। বর্তমানে তারা সেই বিশেষ জিনগুলোকে শনাক্ত করার চেষ্টা করছেন, যা নিয়ন্ত্রণ করা গেলে ক্যান্সার হওয়ার আগেই তা প্রতিরোধ করা যাবে। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, দীর্ঘমেয়াদি পেটের সমস্যা বা মলের সঙ্গে রক্তপাতের মতো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া জরুরি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.