আপনি পড়ছেন

রাশিয়ার তেলের ওপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার পদক্ষেপকে একটি ‘বিপজ্জনক দৃষ্টান্ত’ বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। সোমবার ব্রাসেলসে ফরেন অ্যাফেয়ার্স কাউন্সিলের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘রাশিয়ার তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করাকে আমরা একটি বিপজ্জনক দৃষ্টান্ত হিসেবে দেখছি, কারণ এই মুহূর্তে যুদ্ধ পরিচালনার জন্য তাদের অর্থের সরবরাহ কমানো প্রয়োজন।’

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল নিয়ে ইইউর উদ্বেগ
কাজা কালাস

তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের দিকে মনোযোগ দিতে গিয়ে ইউক্রেনের দিক থেকে নজর সরানো উচিত নয়।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে আলোচনার বিষয়টি উল্লেখ করে কাজা কালাস বলেন, ‘কৃষ্ণসাগর উদ্যোগের মতো একই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া যায় কি না, তা নিয়ে আমি অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে কথা বলেছি। কারণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া তেল ও জ্বালানি সরবরাহের জন্য সত্যিই বিপজ্জনক।’

তিনি আরও জানান, জোটের নৌ মিশন অ্যাসপিদেস-এর ম্যান্ডেট পরিবর্তন করা সম্ভব কি না, তা নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে তারা আলোচনা করবেন। কাজা কালাস জোর দিয়ে বলেন, ‘আসল বিষয় হলো সদস্য রাষ্ট্রগুলো এই মিশনটি বাস্তবে ব্যবহার করতে ইচ্ছুক কি না।’

বিশ্বের জ্বালানি বাজার স্থিতিশীল করার চেষ্টায় গত বৃহস্পতিবার মার্কিন কর্তৃপক্ষ সমুদ্রে আটকে থাকা রাশিয়ার তেল সাময়িকভাবে কেনার অনুমতি দিয়েছে বলে জানা গেছে। এর পরই ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধানের এই মন্তব্য প্রকাশ্যে এল।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ১ মার্চ থেকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। ওই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ এ পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ মানুষ নিহত হয়েছেন। এরপর থেকে এই শত্রুতা আরও তীব্র হয়েছে।

এর প্রতিশোধ হিসেবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এতে হতাহতের পাশাপাশি বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

যুদ্ধ শুরুর আগে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল এই প্রণালী দিয়ে পার হতো। এই সরবরাহ ব্যাহত হওয়ার কারণে তেলের দাম বেড়ে গেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.