আপনি পড়ছেন

একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে ইরাকের রাজধানী বাগদাদ। সেখানে ইরানপন্থী একটি গোষ্ঠীর ব্যবহৃত ভবনে বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। একই সঙ্গে বাগদাদে যুক্তরাষ্ট্র দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

মার্কিন সেনা ও ইরানপন্থী গোষ্ঠীর পাল্টাপাল্টি হামলা, বাগদাদে নিহত ৪
বাগদাদের গ্রিন জোনে আল রাশিদ হোটেলে ড্রোন হামলা। ছবি- বিবিসি

প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রের বরাতে আজ মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে বাগদাদের সুরক্ষিত গ্রিন জোন এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাস কমপ্লেক্সের কাছ থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর শহরের জাদরিয়া এলাকায় প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে।

আল জাজিরার যাচাই করা ভিডিও ও ছবিতে দেখা গেছে, মার্কিন দূতাবাসের আশপাশে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ছে। অন্য ফুটেজে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ড্রোন ভূপাতিত করতে দেখা যায়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দূতাবাসের সি-র‌্যাম প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত দুটি ড্রোন ভূপাতিত করে। তবে একটি ড্রোন কমপ্লেক্সের ভেতরে আঘাত হানে। প্রত্যক্ষদর্শীর বরাতে বলা হয়, ধোঁয়া ও আগুন কমপ্লেক্সের ভেতর থেকেই উঠছিল। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন দূতাবাস।

হামলার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধকে কেন্দ্র করে চলমান উত্তেজনা। মার্কিন বাহিনী ও তেহরানপন্থী ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। রয়টার্স জানায়, জাদরিয়া এলাকায় যে ভবনে হামলা হয়েছে, সেটি ইরান-সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) একটি ঘাঁটি হিসেবে ব্যবহার হচ্ছিল।

পিএমএফ, যা আরবিতে ‘হাশদ আল-শাবি’ নামে পরিচিত। এটি মূলত শিয়া আধাসামরিক গোষ্ঠীগুলোর একটি জোট। ২০১৪ সালে আইএসআইএলের (আইএসআইএস) অগ্রযাত্রা ঠেকাতে এটি গঠন হয়। পরে ইরাকের রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর অন্তর্ভুক্ত করা হয়। এতে ইরানঘনিষ্ঠ একাধিক গোষ্ঠী রয়েছে। এএফপি জানিয়েছে, হামলার শিকার ভবনটিতে ইরানি উপদেষ্টারাও অবস্থান করছিলেন।

এর কয়েক ঘণ্টা আগে গ্রিন জোনের কাছে অবস্থিত আল রাশিদ হোটেলে ড্রোন হামলা হয়, যাতে সামান্য আগুন লাগে। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হোটেলটি ‘রয়্যাল টিউলিপ হোটেল’ নামেও পরিচিত। এখানে ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরবসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন ও তেল কোম্পানির বিদেশি কর্মীরা অবস্থান করেন। হামলার পর নিরাপত্তা বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে এবং সাঁজোয়া যান ও ব্যারিকেড দিয়ে গ্রিন জোনের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।

আল জাজিরার সাংবাদিক মাহমুদ আবদেল ওয়াহেদ জানান, এই হামলা সম্ভবত দিনের শুরুতে পশ্চিম ইরাকের আল-কাইম এলাকায় পিএমএফের একটি চেকপোস্টে সন্দেহভাজন মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে। ওই হামলায় অন্তত আটজন নিহত হন বলে ইরাকি সেনাবাহিনী জানিয়েছে। ইরাকি সেনাবাহিনী এ হামলাকে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ ও কাপুরুষোচিত’ বলে নিন্দা জানিয়েছে এবং আরও সাতজন আহত হওয়ার কথা নিশ্চিত করেছে।

গতকাল সোমবার ইরাকের জ্বালানি অবকাঠামোও হামলার মুখে পড়ে। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলের বাসরা প্রদেশের মাজনুন তেলক্ষেত্রে দুটি ড্রোন হামলা চালানো হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় ইরাকের তেল খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরাকের তেলমন্ত্রী হায়ান আবদুল-গনি জানিয়েছেন, উত্তরাঞ্চলের কিরকুক থেকে তুরস্ক পর্যন্ত পাইপলাইন এক সপ্তাহের মধ্যে চালু হতে পারে, যা তেল রপ্তানি পুনরায় শুরু করতে সহায়তা করবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.