স্টলটেনবার্গ: ইরানে হামলার কোনো আইনি ভিত্তি নেই
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কোনো আইনি ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন সামরিক জোট ন্যাটোর সাবেক মহাসচিব জেনস স্টলটেনবার্গ। এই সংঘাতে জড়িত সব পক্ষকে সংযম বজায় রাখা এবং কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার স্পেনের দৈনিক এল পাইস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

বর্তমানে নরওয়ের অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা স্টলটেনবার্গ বলেন, ‘ইরানের ওপর হামলার আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই।’ মধ্যপ্রাচ্যে আরও হামলার জন্য মার্কিন সামরিক বাহিনীকে স্পেনের ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ার বিষয়ে স্পেনের সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তিনি ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত ন্যাটোর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সংঘাতের সমাধান খুঁজতে সব পক্ষকে দ্রুততম সময়ের মধ্যে সংযম প্রদর্শন ও কূটনৈতিক আলোচনা শুরুর বিষয়ে নরওয়ের অবস্থান পুনর্ব্যক্ত করেন সাবেক এই ন্যাটো প্রধান। একইসঙ্গে তিনি জানান, নরওয়ে তার নিজের জনগণের ওপর ইরানি শাসকগোষ্ঠীর সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর ন্যাটো বর্তমানে সবচেয়ে খারাপ সময় পার করছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আটলান্টিকের দুই পারের সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে একইসঙ্গে এটি স্বীকার করতে হবে যে, ইউরোপ নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এমন প্রচেষ্টা চালাচ্ছে, যা গত কয়েক দশকে দেখা যায়নি।
মিত্রদের মধ্যে সবসময়ই কিছু মতপার্থক্য থাকে উল্লেখ করে স্টলটেনবার্গ বলেন, ‘আমি নিশ্চিত যে একে অপরকে রক্ষা করতে আমরা ঐক্যবদ্ধ থাকব।’
ইরান যুদ্ধের কারণে নরওয়ের অর্থনীতিতে কী প্রভাব পড়বে এবং প্রধান তেল রপ্তানিকারক হিসেবে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির সুবিধা দেশটি পাবে কি না, সে বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। স্টলটেনবার্গ জানান, আন্তর্জাতিক আর্থিক বাজারগুলোতে নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিলের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি যতটা না সাহায্য করছে, শেয়ার বাজারের পতন তার চেয়ে বেশি ক্ষতি করছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে ভয়াবহ হামলা চালায়। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ প্রায় এক হাজার ৩০০ মানুষ নিহত হন। এরপর থেকেই মূলত ওই অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে আরব দেশগুলোতে থাকা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা ও স্বার্থে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এসব হামলার কয়েকটিতে বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে, যা লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া দেশগুলোর তীব্র নিন্দার মুখে পড়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.