আপনি পড়ছেন

ইরানের ছোড়া একঝাঁক ক্ষেপণাস্ত্রের আঘাতে দক্ষিণ ইসরায়েলের দিমোনা শহরে অন্তত ৪৭ জন আহত হয়েছেন। শহরটিতে ইসরায়েলের একটি পারমাণবিক স্থাপনা রয়েছে। শনিবার ইসরায়েলি গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।

ইসরায়েলের পারমাণবিক শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৪৭
ইসরায়েলের পতাকা

নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার অবস্থিত এই শহরে হতাহতের বিষয়ে ইসরায়েলি দৈনিক মারিভ জানিয়েছে, আহতদের মধ্যে ৩১ জনের আঘাত গুরুতর নয় এবং ২৩ জন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।

সংবাদমাধ্যমটি আরও জানায়, ইসরায়েলি অ্যাম্বুলেন্স পরিষেবা আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে স্থানান্তর করেছে।

এর আগে ইসরায়েলের চ্যানেল ১২ জানায়, স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে দিমোনা ও এর আশপাশের এলাকায় এটি ছিল সপ্তম ক্ষেপণাস্ত্র হামলা।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে উত্তেজনা বেড়েছে। এর জবাবে তেহরান ইসরায়েল এবং মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.