আপনি পড়ছেন

আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে সিন্ধু পানি চুক্তি অবিলম্বে পুনর্বহালের জন্য দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ভারতের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া এই চুক্তির একতরফা স্থগিতাদেশের তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ভারতের এই পদক্ষেপকে অভিন্ন পানিসম্পদের ইচ্ছাকৃত অস্ত্রায়ন হিসেবে আখ্যায়িত করেছেন। রোববার বিশ্ব পানি দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

সিন্ধু পানি চুক্তি ‘অবিলম্বে’ কার্যকরের আহ্বান পাকিস্তানের
ভারত ও পাকিস্তানের পতাকা

তিনি বলেন, ‘চুক্তিটি স্থগিত রাখা, পানি সংক্রান্ত তথ্য আদান-প্রদান ব্যাহত করা এবং সম্মত প্রক্রিয়াগুলোতে বাধা দেওয়ার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে, তা ছয় দশকেরও বেশি সময় ধরে সিন্ধু নদ ব্যবস্থার ন্যায়সঙ্গত বণ্টন পরিচালনাকারী দীর্ঘস্থায়ী আন্তর্জাতিক চুক্তির মূল চেতনাকে ক্ষুণ্ন করে।’

তিনি আরও জানান, এ ধরনের আচরণ খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য হুমকি। এটি এই পানির ওপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জীবিকাকে বিপন্ন করছে এবং আন্তর্জাতিক আইনের অধীনে আন্তঃসীমান্ত সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি বিপজ্জনক নজির স্থাপন করছে।

জারদারির এমন মন্তব্যের বিষয়ে ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে একটি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়াদিল্লি সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। ওই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করেছিল তারা।

পাকিস্তান এসব অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, তাদের পানির হিস্যা স্থগিত করার যেকোনো চেষ্টাকে যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। চুক্তিটি একতরফাভাবে স্থগিত করা যায় না বলেও উল্লেখ করে দেশটি।

পরবর্তীতে মে মাসে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে টানা চার দিন সীমান্তজুড়ে সশস্ত্র সংঘাত চলে। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

২০২৫ সালের জুনে দ্য হেগভিত্তিক স্থায়ী সালিশি আদালত জানায়, কয়েক দশক পুরোনো এই পানি বণ্টন চুক্তিতে একতরফাভাবে স্থগিতাদেশ দেওয়ার কোনো বিধান নেই। সিন্ধু পানি চুক্তির অধীনে হওয়া বিরোধগুলোর ওপর এই আদালতের এখতিয়ার রয়েছে বলেও জানানো হয়।

সিন্ধু পানি চুক্তির মাধ্যমে সিন্ধু অববাহিকার ছয়টি নদ-নদী দুই দেশের মধ্যে ভাগ করা হয়। ভারত তিনটি পূর্বাঞ্চলীয় নদী—শতদ্রু, বিপাশা ও ইরাবতীর নিয়ন্ত্রণ পায়। অন্যদিকে, পাকিস্তানকে তিনটি পশ্চিমাঞ্চলীয় নদী—সিন্ধু, ঝিলাম ও চন্দ্রভাগার নিয়ন্ত্রণ দেওয়া হয়।

পাকিস্তান জানায়, ভারতের পরিকল্পিত জলবিদ্যুৎ বাঁধগুলো নদীর পানিপ্রবাহ কমিয়ে দেবে। দেশটির সেচভিত্তিক কৃষিকাজের ৮০ শতাংশই এই পানির ওপর নির্ভরশীল।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.