আপনি পড়ছেন

ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত ইউরোপের অর্থনীতিতে দীর্ঘস্থায়ী জ্বালানি সংকটের কারণ হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি)। এর ফলে ইউরোজোনের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি মূল্যস্ফীতি চরম আকার ধারণ করতে পারে। সোমবার স্প্যানিশ দৈনিক এল মুন্দোতে প্রকাশিত এক সাক্ষাৎকারে ইসিবির ভাইস প্রেসিডেন্ট লুইস দে গুইন্দোস এই আশঙ্কার কথা জানিয়েছেন।

ইরান যুদ্ধ জ্বালানি সংকটকে ২০২৭ সাল পর্যন্ত টানতে পারে
ছবি - সংগৃহীত

লুইস দে গুইন্দোস জানান, সংঘাত কতদিন স্থায়ী হবে এবং তা কতটা ছড়িয়ে পড়বে, তার ওপরই এই অর্থনৈতিক প্রভাবের মাত্রা নির্ভর করবে। মধ্যপ্রাচ্যকে বড় ধরনের অনিশ্চয়তার উৎস হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি উভয়ের ওপরই এর প্রভাব হবে তীব্র।’

ইসিবির প্রাথমিক ধারণা অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে জ্বালানির দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে এবং এরপর তা দ্রুত কমে আসবে। তবে ব্যাংকটি আরও কিছু বিরূপ পরিস্থিতি বিবেচনায় রাখছে, যেখানে তেল ও গ্যাসের দাম ২০২৬ সালের শেষ বা তার পরও চড়া থাকতে পারে।

তিনি বলেন, ‘সবচেয়ে খারাপ পরিস্থিতিতে এই সংকট আরও গভীর হবে এবং আগামী বছরের শুরুতে গিয়ে তা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে।’

এত ঝুঁকি থাকা সত্ত্বেও ইসিবি আপাতত ইউরোজোনে কোনো মন্দার আশঙ্কা করছে না বলে জানান দে গুইন্দোস। তবে তিনি সতর্ক করে জানান, ভবিষ্যৎ পূর্বাভাসগুলো এখনও অনিশ্চিত। সুদের হার বাড়ানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংক আরও তথ্যের জন্য অপেক্ষা করবে বলেও তিনি জানান।

তাৎক্ষণিক এই সংকটের বাইরে গিয়ে ইউরোপকে আর্থিক অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে বিদেশি শক্তির, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন তিনি। ডিজিটাল ইউরো চালুর বিষয়টিকে ত্বরান্বিত করার ওপর জোর দিয়ে দে গুইন্দোস জানান, এটি পেমেন্ট ব্যবস্থায় ইউরোপের কৌশলগত স্বনির্ভরতা বাড়াবে, যা বর্তমানে মার্কিন কোম্পানিগুলোর দখলে রয়েছে।

তিনি বলেন, ‘ডিজিটাল ইউরো হবে সমগ্র ইউরোপের জন্য এক ধরনের ডিজিটাল মুদ্রা, যা আমাদের মোবাইল ফোনে যুক্ত থাকবে।’ তবে এটি নগদ অর্থ বা অন্যান্য পেমেন্ট ব্যবস্থাকে বাতিল করবে না বলেও তিনি উল্লেখ করেন।

স্পেনের অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে দে গুইন্দোস জানান, সাম্প্রতিক বছরগুলোতে দেশটির অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি অর্জন করেছে। মারিয়ানো রাজয়ের রক্ষণশীল সরকারের আমলে তিনি স্পেনের অর্থমন্ত্রী ছিলেন। তিনি অভিবাসনকে এই প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে একে অপরিহার্য বলে মন্তব্য করেন।

ইসিবির হিসাব অনুযায়ী, স্পেনের সাম্প্রতিক জিডিপি প্রবৃদ্ধির অর্ধেকের বেশি এসেছে অভিবাসনজনিত জনসংখ্যা বৃদ্ধির কারণে, যা ইউরোপীয় ইউনিয়নের গড়ের চেয়ে দ্বিগুণ দ্রুত। তবে তিনি সতর্ক করে জানান, দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে আবাসন ও সরকারি পরিষেবাগুলোর ওপর চাপ বাড়ছে। অতীতের যেকোনো সংকটের তুলনায় স্পেনের বর্তমান আর্থিক ব্যবস্থা অনেক বেশি স্বাস্থ্যকর বলেও তিনি জানান।

আগামী মে মাসে ইসিবির ভাইস প্রেসিডেন্ট হিসেবে লুইস দে গুইন্দোসের আট বছরের মেয়াদ শেষ হচ্ছে। তার স্থলাভিষিক্ত হবেন ক্রোয়েশিয়ান অর্থনীতিবিদ বরিস ভুচিচ।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.