আপনি পড়ছেন

মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে অবস্থানরত তাদের নাগরিকদের জন্য একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিনিদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। রোববার এই সতর্কতা জারি করা হয়।

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ
মার্কিন পররাষ্ট্র দপ্তর

সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, ইরান সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বজুড়ে মার্কিন স্বার্থ এবং মার্কিনিদের সঙ্গে যুক্ত স্থানগুলোতে হামলা চালাতে পারে।

সতর্কবার্তায় জানানো হয়, মধ্যপ্রাচ্যের বাইরে মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলো ইতোমধ্যে হামলার শিকার হয়েছে। এছাড়া আকাশপথ বন্ধ থাকার কারণে যাতায়াত ব্যাহত হওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে। বিদেশে অবস্থানরত মার্কিনিদের নিকটবর্তী মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চতুর্থ সপ্তাহে গড়ানোর প্রেক্ষাপটে এই সতর্কতা দেওয়া হলো। এর জবাবে তেহরান পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক সরঞ্জাম থাকা উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

২৮ ফেব্রুয়ারি এই হামলা শুরু হয়। এতে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ১ হাজার ৩০০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.