আপনি পড়ছেন

চলমান ইরান যুদ্ধ নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তেহরানের সঙ্গে মুনিরের সম্পর্ক এবং ট্রাম্পের সঙ্গে তার উষ্ণ সম্পর্কের সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা করছে। সোমবার দ্য ফিন্যান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ: মধ্যস্থতার চেষ্টায় ট্রাম্পকে মুনিরের ফোন
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির

প্রতিবেদনে বলা হয়েছে, ওই ফোনালাপ সম্পর্কে অবগত দুজন ব্যক্তি জানিয়েছেন যে, মুনির গত রোববার ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় তিনি ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

বিষয়টি সম্পর্কে অবগত দুজন ব্যক্তি জানান, পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তারা তেহরান এবং ট্রাম্পের জামাতা ও দূত জ্যারেড কুশনার ও উইটকফের মধ্যে গোপন যোগাযোগ রক্ষা করছেন। প্রতিবেদনে আরও বলা হয়, কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট প্রশাসন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে শীর্ষ সম্মেলনের জন্য ইসলামাবাদকে একটি বিকল্প হিসেবে প্রস্তাব করেছে পাকিস্তান।

মুনির গত বছর ট্রাম্পের সঙ্গে দুবার দেখা করেছিলেন। প্রথমে জুনে এবং পরে সেপ্টেম্বরে, সে সময় তার সঙ্গে ছিলেন শেহবাজ শরিফ।

এদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সোমবার তার ইরানি সমকক্ষ আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেছেন। মার্কিন সামাজিক মাধ্যম এক্সে দেওয়া মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এ সময় অঞ্চল এবং এর বাইরে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে সংলাপ এবং কূটনীতির ওপর জোর দিয়েছেন দার। বিবৃতিতে আরও বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে উভয় পক্ষই ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছে।

ট্রাম্প সোমবার জানিয়েছেন, গত দুদিন ধরে তেহরানের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার পর তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে সব ধরনের হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা বেড়েই চলেছে। এতে তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ এ পর্যন্ত ১ হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

এর জবাবে ইসরায়েলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এসব হামলায় হতাহতের পাশাপাশি অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং বিশ্ববাজার ও বিমান চলাচল ব্যাহত হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.