জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ব্যবস্থার নির্দেশ দক্ষিণ কোরিয়ার
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
বিশ্ববাজারে জ্বালানি সংকট ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব মোকাবিলায় দক্ষিণ কোরিয়ায় একটি জরুরি ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং। একইসঙ্গে জ্বালানির মূল্যবৃদ্ধিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দ্রুত একটি অতিরিক্ত বাজেট পাসেরও তাগিদ দিয়েছেন তিনি। মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে সরবরাহ ব্যাহত হচ্ছে। এর ফলে তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে আগেভাগেই একটি জরুরি ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দিয়েছেন লি জে মিয়ং।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে লি জে মিয়ং জ্বালানির অতিরিক্ত মূল্যের কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান এবং আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোকে সহায়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব যেহেতু বেড়েই চলেছে, তাই যত দ্রুত একটি যুদ্ধকালীন সম্পূরক বাজেট প্রস্তুত ও পাস করা হবে, এর প্রভাব তত বেশি কার্যকর হবে।’
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়কে সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়ানোর জন্য শক্তিশালী পরিকল্পনা তৈরির নির্দেশ দেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘যেসব পণ্যের সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে, সেগুলোর একটি বিস্তৃত পর্যালোচনা করতে হবে। পাশাপাশি এগুলোর সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করে বিকল্প সরবরাহের উৎস খুঁজে বের করতে হবে।’
জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে গত ১৩ মার্চ একটি অস্থায়ী জ্বালানি মূল্যসীমা ব্যবস্থা চালু করে দক্ষিণ কোরিয়া সরকার। প্রতি দুই সপ্তাহ অন্তর এটি সমন্বয় করার কথা রয়েছে। শুক্রবার এই মূল্যসীমা ব্যবস্থার দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে, দেশীয় বাজারে তেলের দাম নির্ধারণে স্থানীয় শোধনাগারগুলো যোগসাজশ করছে—এমন অভিযোগে সোমবার তদন্ত শুরু করেছেন সরকারি কৌঁসুলিরা। এই পরিস্থিতিতে সংকটের সময় মুনাফা লোটার বিষয়েও সতর্ক করেছেন লি জে মিয়ং।
জ্বালানি সাশ্রয়ে জনগণের সমর্থন চেয়েছেন তিনি। সরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রতি পাঁচ দিন অন্তর লাইসেন্স প্লেটের নম্বরের ওপর ভিত্তি করে পর্যায়ক্রমিক যানবাহন চলাচলের স্কিম বাস্তবায়নের আহ্বান জানান লি। পাশাপাশি সাধারণ মানুষকে গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করেন তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.