প্রতিবেদন: লেবাননেও গাজার কৌশল ব্যবহার করছে ইসরায়েল
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
গাজা উপত্যকায় গণহত্যার সময় পানির অবকাঠামোতে হামলা চালানোর যে সামরিক কৌশল ইসরায়েল ব্যবহার করেছিল, তা এখন লেবাননের বিভিন্ন অংশে প্রয়োগ করা হচ্ছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম তাদের এক বিশ্লেষণে এই তথ্য জানিয়েছে। মঙ্গলবার সংস্থাটি জানায়, ইসরায়েলি বাহিনী লেবাননের পানি ও পয়োনিষ্কাশন অবকাঠামো ধ্বংস করছে। বিগত যুদ্ধে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হওয়ার পর যেসব স্থাপনা সংস্কার করা হচ্ছিল, সেগুলোর কাছাকাছিও হামলা চালানো হচ্ছে।

জেনেভা কনভেনশনে মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য পানির স্থাপনা ও অন্যান্য বস্তুর ওপর হামলা নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া যুদ্ধকৌশল হিসেবে পানি থেকে বঞ্চিত করাও বেআইনি। অক্সফাম জানায়, ইচ্ছাকৃতভাবে পানি থেকে বঞ্চিত করা বা ত্রাণ সহায়তায় বাধা দেওয়া যুদ্ধাপরাধের শামিল হতে পারে।
সাম্প্রতিক উত্তেজনার প্রথম সপ্তাহগুলোতে মাত্র চার দিনের ব্যবধানে ইসরায়েল অন্তত সাতটি গুরুত্বপূর্ণ পানির উৎস ক্ষতিগ্রস্ত করেছে। এর মধ্যে রয়েছে জলাধার, পাইপ নেটওয়ার্ক এবং পাম্পিং স্টেশন, যা লেবাননের বেকা অঞ্চলের প্রায় সাত হাজার মানুষকে পানি সরবরাহ করত। সংস্থাটি আরও জানায়, বাস্তুচ্যুত মানুষ যখন বাড়ি ফিরতে সক্ষম হবে, তখন বিশুদ্ধ পানি না পেলে এর দীর্ঘমেয়াদি প্রভাব হবে ভয়াবহ।
ইসরায়েলের বেসামরিক অবকাঠামো ধ্বংসের মাত্রা শুধু গুরুত্বপূর্ণ পানির স্থাপনাতেই সীমাবদ্ধ নেই। ইসরায়েলি বাহিনী বিদ্যুৎ নেটওয়ার্ক এবং সেতুও ধ্বংস করেছে। এর ফলে পুরো শহর ও গ্রামগুলোতে অত্যাবশ্যকীয় সরবরাহ এবং পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
অক্সফাম লেবাননের কান্ট্রি ডিরেক্টর বাচির আইয়ুব জানান, এটা স্পষ্ট যে ইসরায়েলি বাহিনী গাজায় যা করেছিল, লেবাননেও একই ঘটনার পুনরাবৃত্তি করছে। গাজায় পানির ওপর যুদ্ধাপরাধ সংঘটিত করার সময় ইসরায়েল যে দায়মুক্তি ভোগ করেছিল, তা আবারও প্রকাশ্যে এসেছে।
তিনি আরও জানান, বিশ্ব দেখিয়ে দিয়েছে যে ইসরায়েল কোনো পরিণতি ছাড়াই যখন খুশি যা ইচ্ছা তা করতে পারে এবং এই নিষ্ক্রিয়তার জন্য আবারও বেসামরিক নাগরিকদেরই চূড়ান্ত মূল্য চোকাতে হচ্ছে।
লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২ মার্চের পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৩৯ জন নিহত এবং ২ হাজার ৮৭৬ জন আহত হয়েছেন। ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্যেই এই উত্তেজনা দেখা দেয়, যেখানে ২৮ ফেব্রুয়ারির পর থেকে ১ হাজার ৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর জবাবে তেহরান ইসরায়েলসহ জর্ডান, ইরাক ও উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তেহরান জানিয়েছে, মার্কিন সামরিক সম্পদ লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.