প্রধানমন্ত্রী: ‘উই রিভোল্ট’ উচ্চারণের মাধ্যমেই শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ
- Details
- by ২৪ ডেস্ক
একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও স্বনির্ভর রাষ্ট্র গঠনে দেশবাসীকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে, কালরাতে গণহত্যার জবাবে চট্টগ্রামের অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ‘উই রিভোল্ট’ উচ্চারণের মাধ্যমে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল। আর এই প্রতিরোধের সূত্র ধরেই সূচনা হয় দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের।

মঙ্গলবার ‘গণহত্যা দিবস’ উপলক্ষে দেওয়া এক বিশেষ বাণীতে সরকারপ্রধান এসব কথা বলেন। বাণীতে তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে জানান, পঁচিশে মার্চ স্বাধীনতাকামী বাঙালির ইতিহাসে এক চরম কলঙ্কজনক অধ্যায়। ওই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর আড়ালে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইনস ও পিলখানাসহ দেশের নানা প্রান্তে ঘুমন্ত ও নিরস্ত্র মানুষের ওপর পৈশাচিক হত্যাযজ্ঞ চালায়।
এই পরিকল্পিত হত্যাকাণ্ড রুখতে সে সময়ের রাজনৈতিক নেতৃত্বের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকাকে ইতিহাসের গবেষণার বিষয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি মহান আল্লাহর দরবারে সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। দিবসটি ঘিরে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্যও কামনা করেন তিনি।
বর্তমান ও অনাগত প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত তাৎপর্য বোঝাতে এই গণহত্যার ইতিহাস জানানো অপরিহার্য বলে মনে করেন সরকারপ্রধান। তিনি উল্লেখ করেন, শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে মুক্তিযুদ্ধের মূল চেতনা বাস্তবায়ন করতে হবে। তাই রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.