আপনি পড়ছেন

ব্যাংক খাত পুনর্গঠন এবং আর্থিক খাতের তদারকি সক্ষমতা জোরদার করতে বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি সহজ শর্তের ঋণ চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ। ‘ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মধ্যে এই অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়।

সহজ শর্তে বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলার ঋণ
বিশ্বব্যাংকের লোগো

চুক্তির শর্ত অনুযায়ী, উত্তোলিত ঋণের স্থিতির ওপর বার্ষিক ১ দশমিক ৫ শতাংশ হারে সুদ দিতে হবে। দীর্ঘমেয়াদি এই ঋণ পরিশোধের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৫ বছর, যার মধ্যে পাঁচ বছর রেয়াতকাল বা গ্রেস পিরিয়ড হিসেবে কার্যকর থাকবে। এছাড়া অনুত্তোলিত অংশের ওপর বার্ষিক সর্বোচ্চ শূন্য দশমিক ৫০ শতাংশ কমিটমেন্ট ফি প্রযোজ্য হওয়ার নিয়ম থাকলেও চলতি অর্থবছরসহ দীর্ঘদিন ধরে বাংলাদেশকে এই ফি প্রদান থেকে রেহাই দিয়ে আসছে বিশ্বব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ৩২৮ মিলিয়ন স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) হিসেবে এই অর্থ সরবরাহ করা হবে, যা মার্কিন মুদ্রায় ৪৫০ মিলিয়নের সমপরিমাণ।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেসমে নিজ নিজ পক্ষে এ নথিতে স্বাক্ষর করেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ ব্যাংক প্রকল্পটি মাঠপর্যায়ে বাস্তবায়ন করবে। এর বাস্তবায়ন মেয়াদ ধরা হয়েছে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত।

ইআরডির এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের আর্থিক খাতের সুরক্ষা কাঠামো মজবুত করা, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর নজরদারি বাড়ানোর সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংকিং ব্যবস্থার সার্বিক সংস্কারে এ অর্থ কাজে লাগানো হবে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, বিশ্বব্যাংক বাংলাদেশের অন্যতম প্রধান বহুপক্ষীয় উন্নয়ন অংশীদার হিসেবে প্রাতিষ্ঠানিক সংস্কার, অবকাঠামো এবং বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতের অগ্রগতিতে নিয়মিত ভূমিকা রেখে আসছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.