ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড
- Details
- by ২৪ ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডিতে বলা হয়েছে, গত ১৮ মার্চ বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কে বা কারা হ্যাক করে। এর মাধ্যমে হ্যাকার বিভিন্ন অপকর্ম সাধনের আশঙ্কা রয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আবেদনপত্রের অনুলিপি জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনারের কাছেও পাঠানো হয়েছে।
আদালত সূত্র জানায়, ১৭ মার্চ তার মোবাইল ফোনে ত্রুটি দেখা দিলেও তখন তিনি বুঝতে পারেননি যে ফোনটি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। পরবর্তী সময়ে বিষয়টি বুঝতে পারার আগেই তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বেদখল হয়ে যায়। ২২ মার্চ মোবাইল ফোনটি ব্যবহার করতে না পারলে তিনি আইসিটি প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহাকে বিষয়টি জানান। পরে জোহা ডিভাইসটি থেকে দূরবর্তী নিয়ন্ত্রণের সফটওয়্যার অপসারণ করেন।
তানভীর হাসান জোহা জানান, বিচারপতি অনবধানতাবশত প্রতারণামূলক লিংকে প্রবেশ করা বা অননুমোদিত অ্যাপ্লিকেশন ডাউনলোড করায় এ ঘটনা ঘটেছে। আপাতত মোবাইল ফোনটি বেদখলমুক্ত করা সম্ভব হয়েছে। তবে বিচারপতির ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.