কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় অগ্নিকাণ্ড, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা জবাব
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি জ্বালানি ট্যাংকে ড্রোন হামলার ঘটনায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে দেশটির আকাশসীমা লক্ষ্য করে আসা নতুন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করছে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বুধবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় জানান, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী এই হামলায় কেবল বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি আরও জানান, কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থাগুলো একযোগে কাজ করছে।
অন্যদিকে, এই হামলার বিষয়ে কুয়েতের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক্সে দেওয়া এক বিবৃতিতে জনসাধারণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘যেসব বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে, তা মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কর্তৃক শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করার কারণে ঘটছে।’
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর জবাবে ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.