আপনি পড়ছেন

নিজেদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার চরম লঙ্ঘন উল্লেখ করে ইরানি হামলার তীব্র নিন্দা করেছে উপসাগরীয় দেশগুলো এবং জর্ডান। একইসঙ্গে নিজেদের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে বলেও নিশ্চিত করেছে তারা। বুধবার এক যৌথ বিবৃতিতে এই নিন্দা করা হয়।

উত্তেজনার মধ্যে আত্মরক্ষার অধিকার পুনর্ব্যক্ত করল উপসাগরীয় দেশগুলো
মধ্যপ্রাচ্য

কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কাতার ও জর্ডানের ওই যৌথ বিবৃতিতে বলা হয়, ইরান বা তাদের প্রক্সি গোষ্ঠীগুলোর চালানো এসব হামলা ‘আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক মানবিক আইন এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন।’

ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর চালানো হামলাকে তারা বিশেষভাবে ‘আন্তর্জাতিক আইন ও রীতিনীতির লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছে। পাশাপাশি এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাবের ‘সুস্পষ্ট লঙ্ঘন’, যেখানে প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের সব ধরনের হামলা ও হুমকি বন্ধের দাবি জানানো হয়েছে।

‘ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এবং আরও উত্তেজনা এড়াতে’ প্রতিবেশী দেশগুলোর ওপর সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা বন্ধে ইরাক সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান করা হয়েছে বিবৃতিতে।

স্বাক্ষরকারী দেশগুলো এসব অপরাধমূলক হামলার বিরুদ্ধে নিজেদের আত্মরক্ষার পূর্ণ অধিকার পুনর্ব্যক্ত করেছে। এছাড়া নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছে তারা।

আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ডেরও তীব্র নিন্দা করেছে দেশগুলো। এসব কর্মকাণ্ড ইরানের অনুগত স্লিপার সেল এবং হিজবুল্লাহর সঙ্গে যুক্ত সন্ত্রাসী সংগঠনগুলোর পরিকল্পনায় করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ওই অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে। ওই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ এখন পর্যন্ত ১ হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

এর জবাবে ইসরায়েলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এসব হামলায় হতাহতের পাশাপাশি ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়েছে, যা বিশ্ববাজার ও বিমান চলাচলকে মারাত্মকভাবে ব্যাহত করেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.