আপনি পড়ছেন

মার্কিন পণ্যের ওপর শুল্ক কমানোর ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ-ইউএস টার্নবেরি বাণিজ্য চুক্তির আওতায় শুল্ক ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার দুটি প্রস্তাবের বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা (এমইপি) তাদের অবস্থান গ্রহণ করেছেন। প্রস্তাবগুলো সদস্য দেশগুলোর অনুমোদন পেলে ২০২৫ সালের গ্রীষ্মে দুই জোটের মধ্যে হওয়া প্রতিশ্রুতির আলোকে মার্কিন শিল্পপণ্যের ওপর থেকে বেশিরভাগ শুল্ক বাতিল হবে এবং বেশ কিছু সামুদ্রিক ও কৃষিপণ্যে অগ্রাধিকারমূলক সুবিধা দেওয়া হবে।

মার্কিন পণ্যের শুল্ক কমাতে কঠোর শর্ত দিলো ইইউ
ইউরোপীয় ইউনিয়নের পতাকা

তবে ওয়াশিংটনের সম্মতি নিশ্চিত করতে এমইপিরা বেশ কয়েকটি সুরক্ষামূলক ব্যবস্থা যুক্ত করেছেন। একটি শক্তিশালী স্থগিতকরণ ধারা অনুযায়ী, যুক্তরাষ্ট্র যদি সম্মত ১৫ শতাংশ সীমার বেশি অতিরিক্ত শুল্ক আরোপ করে বা ইইউ পণ্যের ওপর নতুন শুল্ক বসায়, তবে ইউরোপীয় কমিশন শুল্ক সুবিধা স্থগিত করতে পারবে। ইইউ ব্যবসাগুলোর প্রতি বৈষম্য, সদস্য দেশগুলোর ভৌগোলিক অখণ্ডতার প্রতি হুমকি বা অর্থনৈতিক জবরদস্তির ক্ষেত্রেও এই ধারাটি কার্যকর করা যেতে পারে।

আইনপ্রণেতারা একটি ‘সানরাইজ ক্লজ’ বা সূচনাকালীন ধারাও যুক্ত করেছেন, যার মাধ্যমে শুল্ক হ্রাসকে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ সম্মতির ওপর নির্ভরশীল করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫০ শতাংশের কম ইস্পাত ও অ্যালুমিনিয়ামযুক্ত ইইউ পণ্যের ওপর শুল্ক কমিয়ে সর্বোচ্চ ১৫ শতাংশ করা। যেসব পণ্যে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি, সেসব খাতে মার্কিন রপ্তানির ওপর ইইউ শুল্ক সুবিধা ছয় মাস পর বন্ধ হয়ে যাবে, যদি না ওয়াশিংটন একই মানদণ্ড পূরণ করে।

এছাড়া একটি ‘সানসেট ক্লজ’ বা সমাপ্তিকালীন ধারায়ও সম্মতি দেওয়া হয়েছে। এর মাধ্যমে এই বিধিমালার মেয়াদ শেষ হওয়ার তারিখ ২০২৮ সালের ৩১ মার্চ নির্ধারণ করা হয়েছে। মেয়াদ বাড়াতে হলে একটি ব্যাপক প্রভাব মূল্যায়নের ভিত্তিতে নতুন আইনি প্রস্তাব আনতে হবে।

সুরক্ষামূলক ব্যবস্থার অংশ হিসেবে একটি পৃথক প্রক্রিয়ার কথা বলা হয়েছে। যদি মার্কিন আমদানির হঠাৎ বৃদ্ধি (যেমন নির্দিষ্ট কোনো পণ্যের ক্ষেত্রে ১০ শতাংশ বৃদ্ধি) ইইউ শিল্পগুলোর ক্ষতির কারণ হয়, তবে ইউরোপীয় কমিশন সাময়িকভাবে শুল্ক হ্রাস স্থগিত করতে পারবে।

এই বিষয়ে পার্লামেন্টের র‍্যাপোর্টিয়ার বার্ন্ড ল্যাঞ্জ বলেন, ‘বিধিমালার মধ্যে অত্যন্ত শক্তিশালী এবং স্পষ্ট সুরক্ষামূলক ব্যবস্থা থাকলেই কেবল এমইপিরা চুক্তির বাণিজ্য শর্তগুলোতে স্বাক্ষর করতে পারবেন এবং তা যুক্তরাষ্ট্র চুক্তির শর্তগুলো পুরোপুরি মেনে চলার পরই সম্ভব হবে।’

ইউরোপীয় পার্লামেন্ট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে এই ব্যবস্থাগুলো অনুমোদন করেছে। এখন চূড়ান্ত আইন প্রণয়নের জন্য ইইউ সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু হতে যাচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.