ওয়াং ই: মধ্যপ্রাচ্যে পরমাণু কেন্দ্রে হামলার পরিণতি হবে ভয়াবহ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যের কোনো পরমাণু স্থাপনায় হামলা হলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে বলে সতর্ক করেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসির সঙ্গে এক বৈঠকে এই হুঁশিয়ারি দেন। বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে ওয়াং ই বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এর প্রভাবও ত্বরান্বিত হচ্ছে।’ এ সময় তিনি পরমাণু স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঝুঁকির বিষয়েও সতর্ক করেন।
তিনি বলেন, ‘বিশেষ করে যদি পরমাণু স্থাপনায় হামলা হয়, তবে এর পরিণতি হবে অপরিসীম এবং ওই অঞ্চলের মানুষ এক ভয়াবহ পরিস্থিতির মুখে পড়বে।’ এ কথা উল্লেখ করে তিনি সংঘাতের অবসানের আহ্বান জানান।
ওয়াং ই আরও বলেন, ‘কেবলমাত্র অবিলম্বে শত্রুতা বন্ধ করে এবং সংলাপ ও আলোচনা পুনরায় শুরু করার মাধ্যমেই এই সংঘাতের মূল কারণগুলো সত্যিকার অর্থে দূর করা সম্ভব।’
আগামী সপ্তাহান্তে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু আলোচনা অনুষ্ঠিত হতে পারে বলে গ্রোসি জানিয়েছিলেন। তার এমন মন্তব্যের পরই তিনি চীন সফর করলেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা বেড়েই চলেছে। ওই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনি ছাড়াও এখন পর্যন্ত ১৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
এর জবাবে ইসরায়েলসহ জর্ডান, ইরাক ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে হতাহতের ঘটনার পাশাপাশি অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং বিশ্ববাজার ও বিমান চলাচল ব্যাহত হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.